Bangla funny jokes | bangla hasir koutuk Bangla funny jokes | bangla hasir koutuk This is the largest collection of Bangla funny jokes in Bangla language. You can easily copy these jokes for your social network as like Facebook wall. Here you can find bangla hasir koutuk, Bangla funny jokes, bangla hasir jokes, bengali chutki, bangla comedy jokes. When you are feeling lonely, read this hasir koutuk.

 

ঝড় থেকে বাঁচার দোয়া

আকাশে ঝড়ের কবলে পড়েছে উড়োজাহাজ। এয়ার হোস্টেস এসে জিজ্ঞেস করল-

এয়ার হোস্টেস : ঝড় থেকে বাঁচার দোয়া কেউ জানেন?

মন্টু : আমি জানি, ম্যাম!

এয়ার হোস্টেস : তাহলে আপনি দোয়া পড়তে থাকেন, স্যার! বাকি সবাই লাইফ জ্যাকেট পাবেন। আমাদের লাইফ জ্যাকেট একটা কম আছে তো।


গড ব্লেস ইয়্যু মাই সন

প্রতিদিন সামান্য ব্যাপার নিয়ে চিৎকার করে বাড়ি মাথায় তোলা তোর মা আজকে এতো চুপচাপ বসে আছে কেন রে? ছেলে: তেমন কিছুনা বাবা। মা আমার কাছে লিপস্টিক চেয়েছিল, কিন্তু আমি শুনেছি গ্লু স্টিক! বাবা: গড ব্লেস ইয়্যু মাই সন!


টিকটিকি না হইয়া কুমির

১ম টিকটিকি : ধুর, আজকে হঠাৎ বাপ-মার উপর চরম জিদ উঠছে।

২য় টিকটিকি : কেন বন্ধু? হঠাৎ বাপ-মার উপর জিদ কেন?

১ম টিকটিকি : আরে আজকে টিভিতে হরলিক্সের অ্যাড দেখলাম।

২য় টিকটিকি : তো?

১ম টিকটিকি : ছোটবেলায় বাপ-মা যদি নিয়ম কইরা হরলিক্স খাওয়াইতো তাইলে কি হইতো বুঝস নাই?

২য় টিকটিকি : না তো। কি হইতো?

১ম টিকটিকি : আরে ব্যাটা, আমরা তাইলে টিকটিকি না হইয়া কুমির হইতাম!


আলুর বস্তায় বিড়াল

গেরস্তের তাড়া খেয়ে তিন চোর গিয়ে ঢুকল এক আলুর গুদামে। ঢুকেই তিনজন চটপট তিনটা আলুর বস্তার ভেতর ঢুকে পড়ল।


ছুটতে ছুটতে গেরস্তও এসে ঢুকলেন আলুর গুদামে। কী মনে করে যেন হাতের লাঠি দিয়ে একটা বস্তায় খোঁচা দিলেন। ভেতর থেকে শব্দ এলো, ‘ম্যাঁও’। ‘ওরে, আলুর বস্তায় কখনো বিড়াল থাকে?’ বলেই গেরস্ত বস্তার ভেতর থেকে প্রথম চোরকে পাকড়াও করলেন।


আরেকটা বস্তায় খোঁচা দিতেই ভেতর থেকে শব্দ এল, ‘ঘেউ-ঘেউ’! ‘ওরে, আলুর বস্তায় কখনো কুকুর থাকে?’ বলেই গেরস্ত বস্তার ভেতর থেকে দ্বিতীয় চোরকে পাকড়াও করলেন।


এবার আরেকটা বস্তায় খোঁচা দিতেই এবার ভেতর থেকে শব্দ এল, ‘আলু, আলু’!


জীবন দিলি, তবুও ইজ্জত দিলি না

একটি মোরগ একটি মুরগিকে তাড়া করছিল। আর মুরগির মালিক দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল। তো মোরগ মুরগিকে তাড়া করতে করতে হঠাৎ মুরগিটি একটি গাড়ির নিচে পড়ে মারা গেল। আর তখনই মুরগির মালিকের চিৎকার-

‘বাহ! সাবাস মুরগি, সাবাস। জীবন দিলি, তবুও ইজ্জত দিলি না। সাবাস!’


ক্যারিয়ারটাই বরবাদ কইরা দিলো

একদিন এক মশা আরেকটি মশাকে বলে-

১ম মশা : এই তুই বড় হইয়া কি হবি?

২য় মশা : আমি ডাক্তার হমু, তুই কি হবি?

১ম মশা : আমি, আমি বড় হইয়া ইঞ্জিনিয়ার হইমু চিন্তা করতাছিএমন সময় একজন এসে মশা মারার ওষুধ ছিটালো। তখন মশাগুলো অজ্ঞান হতে হতে বলে উঠল-

মশা : ধুর, ক্যারিয়ারটাই বরবাদ কইরা দিলো


আমার এইডস হইছে

আসুন দেখা যাক পশু-পাখিরা ফেসবুকে থাকলে তাদের স্ট্যাটাস কেমন হত-

তেলাপোকা : আজ বহুত কষ্টে এক মাইয়ার পায়ের তলা থাইক্যা বাঁচলাম। আমারে দেইখ্যা যে চিৎকারটা না দিলো, অল্পের জন্য হার্ট অ্যাটাক করি নাই। আল্লাহ বাঁচাইছে।


বিড়াল : হায় আল্লাহ, এ কী বিপদে পড়লাম! আমার সাত নাম্বার বাচ্চা জানতে চাইতেছে ওর বাপ কে! কী জবাব দিব বুঝতেছি না। আমি নিজে জানলে তো!


শুকর : কোন পাজি যে ছড়াইতেছে, আমরা নাকি ফ্লু ছড়াইতাছি। একবার খালি পাইয়া লই।


মুরগী : কাল থেকে যদি আমার স্ট্যাটাস না পান তবে বুঝবেন ফাস্ট ফুডে আমারে সার্ভ করা হইতেছে।


মশা : সবাই ভালো থাকবেন। আজকের এই স্ট্যাটাস হয়ত বা আমার শেষ স্ট্যাটাস। আমার এইডস হইছে। কোন দুঃখে যে ওর রক্ত খাইতে গেছিলাম। আমি আর এ পৃথিবীতে মুখ দেখাবো কেমনে? তাই মৃত্যুই শ্রেয়। বিদায় বন্ধু বিদায়।


একটু আগে একটি ব্যাগ পেয়েছি

গানের অনুষ্ঠান চলার সময় বল্টু একবার এফএম রেডিও’র আরজেকে ফোন দিলো-

বল্টু : হ্যালো।

আরজে : জি, আমি আরজে আবু বলছি।

বল্টু : আমি রাস্তায় একটু আগে একটি ব্যাগ পেয়েছি। যাতে ৫০ হাজার টাকা, একটা ক্রেডিট কার্ড আর কাশেম নামের এক লোকের পরিচয়পত্র পেয়েছি।

আরজে : তাই? আপনি কত সৎ যে এত কিছু পেয়েও কাশেম সাহেবকে সব কিছু ফিরিয়ে দিতে চাচ্ছেন। আমি কি এখনি কাশেম সাহেবকে আপনার সাথে কনট্যাক্ট করার জন্য রেডিওতে বলে দিবো?

বল্টু : আরে ঐ সব বাদ দেন, আমি আপনাকে ফোন দিছি কারণ কাশেম সাহেব এখন কষ্টে আছেন, তাই তাকে একটা দুঃখের গান ডেডিকেট করতে চাই আপনার রেডিওর মাধ্যমে।


আম্পায়ার তো আমার ওপাশে

স্বর্গ ও নরকের মধ্যে ক্রিকেট ম্যাচ হবে। তাই খুব উত্তেজনা। দুই পক্ষই যার যার দল নিয়ে খুব আশাবাদী।

ঈশ্বর অবাক হয়ে শয়তানকে প্রশ্ন করলেন, ‘তুমি জয়ের আশা করছ কীভাবে? সব ভালো খেলোয়াড় তো স্বর্গে আছেন।’

শয়তান মুচকি হেসে জবাব দিল, ‘তাতে সমস্যা নেই। সব আম্পায়ার তো আমার ওপাশে।’


তোমার চুল কাটানোটা ভালো হয়েছে

আগামী ম্যাচ হচ্ছে টিমের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই দলের অন্যতম ফাস্ট বোলার পুরো সপ্তাহ ধরে কঠিন পরিশ্রম করলেন। পুরো সপ্তাহ তিনি নেটে অনুশীলন করে কাটালেন। সবশেষে ম্যাচের আগের দিন মাঠে প্রাকটিসের এক ফাঁকে কোচকে জিজ্ঞেস করলেন, ‘কোনো পার্থক্য কি চোখে পড়ছে?’

কোচ তাঁকে আগাগোড়া একনজর দেখলেন। তারপর বললেন, ‘হ্যাঁ, তোমার চুল কাটানোটা ভালো হয়েছে।’


তুমি ওটাও মিস করবে

একটা ফ্রি হিট মিস করে ব্যাটসম্যান বলছিল, ‘ইস, কী একটা চান্স মিস করলাম! মন চাইছে নিজেকেই নিজে পেটাই।’ তার আক্ষেপ শুনে এক সমর্থক মন্তব্য করে বসে, ‘সে চেষ্টা করো না, তুমি ওটাও মিস করবে।’


ভালো অঙ্কের টিউটর

বাবা : আজ স্কুলের টিচার কী বললেন?

হাবলু : বললেন তোমার জন্য একজন ভালো অঙ্কের টিউটর রাখতে।

বাবা : মানে?

হাবলু : মানে, তুমি হোমওয়ার্কের যে অঙ্কগুলো করে দিয়েছিলে সব ভুল ছিল।


আমি ওর বউকে মারলাম

রুবেলের মেয়ে তার বরের সাথে ছয় মাস পর ফিরে এসেছে কাঁদতে কাঁদতে-

রুবেল : এই কী হয়েছে, কাঁদছিস কেন?

মেয়ে : বাবা, তোমার জামাই আমাকে বাম গালে মেরেছে।


এই শুনে রুবেল তার মেয়ের ডান গালে পটাস করে একটা চড় মারলো-

মেয়ে : কী হল, মারলে কেন?

রুবেল : দেখ মা, আমার মেয়েকে ও মেরেছে, আমি ওর বউকে মারলাম।


অফিসের বড়কর্তার কাণ্ড

অফিসের নতুন বড়কর্তা কাজের ব্যাপারে খুব কড়া। কাউকে একবিন্দু ছাড় দেন না। চাকরির প্রথম সপ্তাহেই একদিন ক্ষেপে গেলেন তিনি। রেগেমেগে রুম থেকে বের হয়েই এক লোককে পাকড়াও করলেন। অফিসের সবার সামনে চিৎকার করে বললেন-

বড়কর্তা : তুমি সপ্তাহে কত টাকা মাইনে পাও, শুনি?

লোক : ৩ হাজার টাকা।


বড়কর্তা তার মুখের ওপর ৩ হাজার টাকা ছুড়ে দিয়ে বললেন-

বড়কর্তা : এই নাও তোমার এ সপ্তাহের মাইনে, আর বেরিয়ে যাও।


লোকটি বের হয়ে যাওয়ার পর বড়কর্তা বললেন-

বড়কর্তা : প্রয়োজন হলে এভাবেই অফিসের প্রত্যেককে বের করে দেব আমি। যা হোক, ওই লোকটা আমাদের অফিসে কী কাজ করে?

কর্মচারী : স্যার, ও আমাদের এখানে পিৎজা ডেলিভারি দেয়।


শাশুড়িকে হিট করতে পারবে

এক ক্রিকেটার নিজের উন্নতিতে বেশ অভিভূত। তাই এক খেলায় তিনি তাঁর শাশুড়িকে খেলা দেখার দাওয়াত দেন। ব্যাট হাতে ক্রিজে গিয়ে তিনি বেশ নার্ভাস বোধ করেন।

তখন পেছনের উইকেট কিপারকে বলেন, ‘আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, এই বলটি আমি ঠিকমতো হিট করতে পারব কি না? গ্যালারিতে আমার শাশুড়ি বসে আছেন।’

উত্তরে উইকেট কিপার বললেন, ‘আমি বাজি ধরে বলতে পারি, তুমি কোনোদিনও অতদূরে তোমার শাশুড়িকে হিট করতে পারবে না।’


মুস্তাফিজের দুর্দান্ত বোলিং

দুর্দান্ত কাটার মুস্তাফিজের সামনে কোনো ব্যাটসম্যানই টিকতে পারছিল না। ব্যাটসম্যানরা যায় আর আসে। ছয়জন আউট হওয়ার পর সাত নম্বর ব্যাটসম্যান মাঠের দিকে যাচ্ছে।

যাওয়ার সময় প্যাভিলিয়নের গেট দিয়ে বের হয়ে আবার গেটটাকে আটকাতে যাচ্ছিল-

দর্শক : খামোখা কষ্ট করছেন কেন দাদা? একটু পরেই তো আউট হয়ে ফিরবেন, তখন না হয় একেবারে আটকে দেবেন!


তোমাকে দেখাচ্ছি আমি এখানে কী করি

এক খামার মালিক শখ করে একটা জেব্রা কিনে এনেছে আফ্রিকা থেকে। এক ভোরে জেব্রাটা বেরিয়ে এলো তার আস্তাবল থেকে। খামারের ভেতরে ঘুরতে লাগলো সে, আর ভাবতে লাগলো, এখানে তার কাজ কী হতে পারে? প্রথমে তার দেখা হলো একটা মুরগির সাথে-

জেব্রা : সুপ্রভাত। তুমি এখানে কী করো?

মুরগি : সুপ্রভাত। আমি আমাদের মালিকের খাবারের জন্যে ডিম পাড়ি।


এরপর তার দেখা হলো একটা গরুর সাথে-

জেব্রা : সুপ্রভাত। তুমি এখানে কী করো?

গরু : সুপ্রভাত। আমি আমাদের মালিকের খাবারের জন্যে দুধ দিই।


তারপর দেখা হলো একটা ছাগলের সাথে-

জেব্রা : সুপ্রভাত। তুমি এখানে কী করো?

ছাগল : সুপ্রভাত। মালিক আমাকে মেরে আমার মাংস খায়।


জেব্রা কিছুটা ঘাবড়ে গিয়ে সামনে এগোলো। এবার তার দেখা হলো একটা ষাঁড়ের সাথে-

জেব্রা : সুপ্রভাত। তুমি এখানে কী করো?

ষাঁড় : সুপ্রভাত। তুমি একটু দাঁড়াও! আমি তোমাকে দেখাচ্ছি আমি এখানে কী করি।


দু’টা কানই কাটা

রিয়াদ সাহেব অফিসের জন্য একজন সহকারী খুঁজছেন। ইন্টারভিউ বোর্ডে প্রথম প্রার্থীকে জিজ্ঞেস করলেন-

রিয়াদ সাহেব : দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপার খেয়ালে রাখতে হয়। আপনি কি আমার সম্পর্কে এমন কিছু খেয়াল করতে পারছেন?

প্রথম প্রার্থী : নিশ্চয়ই স্যার। আপনার তো দু’টা কানই কাটা!

রিয়াদ : বেরো এখান থেকে, ব্যাটা নচ্ছাড়!


দ্বিতীয় প্রার্থীকেও একই প্রশ্ন করলেন তিনি-

রিয়াদ : দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপার খেয়ালে রাখতে হয়। তা, আপনি কি আমার সম্পর্কে এমন কিছু খেয়াল করতে পারছেন?

দ্বিতীয় প্রার্থী : জ্বি স্যার। আপনার তো দু’টা কানই কাটা!

রিয়াদ : বেরো এখান থেকে, ব্যাটা ফাজিল!


তৃতীয় প্রার্থীকেও একই প্রশ্ন করলেন-

রিয়াদ : দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপার খেয়ালে রাখতে হয়। আপনি কি আমার সম্পর্কে এমন কিছু খেয়াল করতে পারছেন?

তৃতীয় প্রার্থী : জ্বি স্যার। আপনি কন্ট্যাক্ট লেন্স পরে আছেন।

রিয়াদ : বাহ, আপনি তো বেশ- তা কীভাবে বুঝলেন?

তৃতীয় প্রার্থী : সোজা স্যার। আপনি চশমা পরবেন কীভাবে? আপনার তো দু’টা কানই কাটা!


এইডা রেল স্টেশন

এক মেয়ে ভুল করে অন্য ট্রেনে উঠে পড়ল। পরের স্টেশনে নেমে এক খোড়া লোককে জিজ্ঞাসা করল-

মেয়ে : এইটা কোন স্টেশন?


কিন্তু হৈ চৈ এর কারণে উত্তর শুনতে না পেয়ে লোকটাকে ধরে টেনে ওয়েটিং রুমে নিয়ে আবার জিজ্ঞাসা করল-

মেয়ে : এইটা কোন স্টেশন?

লোক : একশ’ বার কইরা কইলাম যে, এইডা রেল স্টেশন। আর আপনে বিশ্বাসই করতাছেন না।


আমি আঙুর বিক্রি করি না

আবুল মিঞা ফলের দোকানদার। একদিন তার দোকানে এলেন এক অদ্ভুত ক্রেতা-

ক্রেতা : আমাকে এক কেজি আপেল দিন তো। প্রতিটা আপেল আলাদা আলাদা প্যাকেটে দেবেন।

আবুল মিঞা তা-ই করলেন।


ক্রেতা : হু, এবার আমাকে এক কেজি আম দিন। এ ক্ষেত্রেও প্রতিটা আম ভিন্ন ভিন্ন ঠোঙায় দেবেন।

আবুল মিঞা তা-ই করলেন।


ক্রেতা তখন দেখছিলেন, আবুল মিঞার দোকানে আর কী কী আছে। আবুল চটজলদি দুই হাতে আঙুরগুলো আড়াল করে বললেন, ‘ভাই, আমি আঙুর বিক্রি করি না!’


নৌকা পার হতে ভয় পায়

রজনীকান্ত মহল্লায় ঘুরতে বের হলেন। দেখলেন যে তার এলাকার সীমানায় যে নদী আছে; সেখানে একটা কাঠের ব্রিজ তৈরি হচ্ছে। সে রেগে গিয়ে ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলো, ‘কে এই ব্রিজ তৈরির অনুমতি দিয়েছে?’ ইঞ্জিনিয়ার বলল, ‘একজন গায়িকা এদিক দিয়ে যাবে; সে নৌকা পার হতে ভয় পায়। তাই এই ব্রিজ তৈরি করা হয়েছে। তার নাম হচ্ছে…’


রাগান্বিত রজনীকান্ত মুহূর্তে ব্রিজটা ভেঙে ফেলল পুরো কথা না শুনেই। ইঞ্জিনিয়ার দুঃখ করে বলতে লাগলো, ‘তার নাম হচ্ছে ইভা রহমান। তার আরেক জায়গায় কনসার্ট ছিল। এখন তো সে যেতে পারবে না। তার এখন এখানেই কনসার্ট করতে হবে’


রজনীকান্ত এক সেকেন্ডে একটা লোহার ব্রিজ বানিয়ে বলল, ‘নাও. আমি কি মজাও করতে পারব না, তোমরা সবসময় আমাকে এত সিরিয়াসলি নাও কেন?’


আমার টাকা ফেরত দিন

এক ভদ্রমহিলা ভীষণ রেগেমেগে খেলনার দোকানে ঢুকলেন। সঙ্গে নিয়ে আসা খেলনাটা ফেরত দিয়ে বললেন-

ভদ্রমহিলা : আমার টাকা ফেরত দিন! নিয়ে যান এই খেলনা।

বিক্রেতা : কেন, কী হয়েছে? এটা তো খুবই ভালো খেলনা।

ভদ্রমহিলা : এটা ভাঙে না কিন্তু এই খেলনা দিয়ে পিটিয়ে আমার ছেলে বাড়ির অন্য সব খেলনা ভেঙে ফেলেছে।


হবু পুত্র বধূকে দুইটা আইসক্রিম দিন

এক পিচ্চি মেয়ে দোকানদারকে বলছে, `আচ্ছা আঙ্কেল আমি যখন বড় হবো তখন আপনি কি আপনার ছেলের সঙ্গে আমাকে বিয়ে দেবেন?`

দোকানদার হেসে বললো, `হ্যাঁ মামনি, অবশ্যই দেবো।`

মেয়ে : ঠিক আছে, তাহলে আপনার হবু পুত্র বধূকে ফ্রি দুইটা আইসক্রিম দিন!


গার্লফ্রেন্ডই আমাকে ভিক্ষুক বানিয়েছে

ভিক্ষুক : স্যার, ২০ টাকা দেন। কফি খাবো।

লোক : কেন? কফিতো ১০ টাকা কাপ।

ভিক্ষুক : সাথে গার্লফ্রেন্ড আছেতো, তাই. . . .

লোক : ভিক্ষুক হয়ে আবার গার্লফ্রেন্ডও বানিয়েছ?

ভিক্ষুক : জ্বি না স্যার। গার্লফ্রেন্ডই আমাকে ভিক্ষুক বানিয়েছে।


আলাদিনের চেরাগ

একবার জলি আলাদিনের চেরাগ পেল। ঘষা দিতেই দৈত্য হাজির…


অতঃপর জলির তিনটি ইচ্ছা–


১ম ইচ্ছা, আমাকে অনেক ধৈর্যশীল করে দাও।


২য় ইচ্ছা ,পৃথিবীর যত প্যাচ আর কুটনামি শেখার এবং বোঝার ক্ষমতা দাও।


৩য় ইচ্ছা, এমন কিছু দাও যা কোনো দিন শেষ হবে না।


অতঃপর, দৈত্য অনেক বুদ্ধি করে তাকে হিন্দি সিরিয়াল

ও স্টার জলসা দেখতে বসিয়ে দিলো!


আমার সাথে দৌড় দিন

দূর থেকে এক লোক দেখলো ছোট্ট জনি লাফাচ্ছে। একটু কাছে এসে দেখলো আসলে ছোট্ট জনি কলিং বেল চাপতে চেষ্টা করছে কিন্তু কলিং বেলের নাগাল পাচ্ছে না। সে ভাবলো, আহারে ছোট্ট ছেলেটা কতো কষ্ট করছে, একটু সাহায্য করি।

লোকটি ছোট্ট জনিকে বললো, ‘আমি কি বেলটা চেপে দেবো?’

জনি বললো, ‘আচ্ছা দিন।’

যেই লোকটি বেল চাপলো তখন ছোট্ট জনি বললো, ‘কাজ শেষ। এইবার আমার সাথে দৌড় দিন!’


আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ

বিল্টু আত্মহত্যা করতে গিয়ে অনেকবার ব্যর্থ হয়েছে। এইবার সে ঠিক করল একদম কোমর বেঁধে নামবে। বাজারে গিয়ে এক বোতল বিষ, এক টিন কেরোসিন, একটা পিস্তল, একটা দড়ি, একটা ম্যাচ কিনল।


এইসব কিনে সে চিন্তা করল বিষ খাবে, গায়ে আগুন ধরাবে, দড়িতে ঝুলবে, আবার পিস্তল দিয়ে মাথায় গুলি করবে।


সে অনুযায়ী নির্জন এক পুকুর পাড়ে গেল সে। প্রথমে গাছে উঠল। গলায় দড়িটা বেঁধে গায়ে কেরোসিন দিল, তারপর বিষটা খেয়েই গায়ে আগুন দিল।


এরপর হাতে পিস্তল নিয়ে গাছ থেকে ঝুলে পড়ল। দড়িতে ঝুলতে ঝুলতে পিস্তল দিয়ে মাথায় গুলি করতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হল। দড়িতে গুলি লেগে দড়ি কেটে গেল। সে গিয়ে পড়ল পানিতে। আগুন গেল নিভে। অতিরিক্ত পানি খেয়ে বিষক্রিয়া নষ্ট হয়ে গেল। মরতে পারল না এবারও।


রজনীকান্ত কি কি পারেন

তামিল এই সুপারস্টার রজনীকান্ত কি কি পারেন। কিছু কৌতুক শেয়ার করা হলো:

* রজনীকান্তকে গতকাল গুলি করা হয়েছিল, আজ ওই গুলিকে সমাহিত করা হয়েছে!

* রজনীকান্ত আমেরিকার এক সন্ত্রাসীকে মেরে ফেলেছেন! কীভাবে? ব্লুটুথ দিয়ে!

* রজনীকান্তের পালস মাপা হয় রিখ্টার স্কেলে!

* আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কারের সাথে সাথে বুঝতে পারলেন যে রজনীকান্ত তাকে ২টা মিসকল মেরেছেন!

* রজনীকান্ত ৫টা ভাষায় শিস বাজাতে পারেন!

* রজনীকান্তই একমাত্র ব্যক্তি, যে কিনা তার গার্লফ্রেন্ডের ভুল স্বীকার করতে বাধ্য করাতে পারেন!

* মার্ক জুকারবার্গ ফেসবুক আবিষ্কারের সাথে সাথেই দেখলো যে রজনীকান্তের রিকোয়েস্ট পেন্ডিংয়ে আছে!

* রজনীকান্ত আকাশে সাঁতার কাটতে আর পানিতে উড়তে পারেন!

* রজনীকান্ত কাঁচ দিয়ে পাথর ভাঙতে পারেন!

* রজনীকান্ত একটি রোড রোলার কিনেছেন তার কাপড় ইস্ত্রি করার জন্য!

* রজনীকান্ত একবার বৃষ্টির মৌসুমে ক্রিকেট খেলতে গিয়েছিলেন। ম্যাচের কারণে বৃষ্টিই পরিত্যক্ত হয়ে গিয়েছিল!


বান্টিও এখনো পড়তে জানে না

ছোট্ট মলি বসে আঁকিবুঁকি করছিল। এমন সময় মা বললেন-

মা : মলি মা আমার, কী করছ?

মলি : বান্টিকে চিঠি লিখছি মা।

মা : কিন্তু তুমি তো এখনো লিখতে জানো না।

মলি : বান্টিও এখনো পড়তে জানে না মা।


বাজে মেয়েটাকেই ঘরের বউ

বাবা : তুমি যদি ওই বাজে মেয়েটার সঙ্গে মেলামেশা বন্ধ না করো তাহলে আমি তোমার হাত খরচ বন্ধ করে দেব।

বিল্লাল : আর তুমি যদি আমার হাত খরচ দ্বিগুন না করে দাও তাহলে আমি ওই বাজে মেয়েটাকেই তোমার ঘরের বউ করে আনব।


কষ্টে চোখ বন্ধ হয়ে যায়

এক কিংবদন্তী শাস্ত্রীয় সংগীতশিল্পী একবার মহিনকে জিজ্ঞাসা করেছিলেন-

শিল্পী : আচ্ছা বলতো, উচ্চাঙ্গ সংগীত যারা গায়; তারা চোখ বন্ধ করে গায় কেন?

মহিন : আসলে ওনারা দর্শক শ্রোতাদের কষ্টটা সহ্য করতে পারেন না। তাই কষ্টে চোখ বন্ধ হয়ে যায়।


আপনার দোকানের নাম কী

দোকানদার ও ভদ্রলোকের মধ্যে কথোপকোথন-

ভদ্রলোক : আপনার দোকানের নাম কী?

দোকানদার: দরকার কী?

ভদ্রলোক : এমনি। নামটা কী বলবেন?

দোকানদার : বললাম তো দরকার কী?

ভদ্রলোক : আপনি তো ফাজিল লোক একটা।

দেকানদার : আরে ভাই চেতেন কেন? আমার দোকানের নামই তো ‘দরকার কী’।


ইন্টারভিউ বোর্ডে এক যুবক

ইন্টারভিউ বোর্ডে এক যুবককে প্রশ্ন করা হলো-

প্রশ্নকর্তা : ‘ডাক্তার আসিবার পূর্বে রোগি মারা গেল’- এর ইংরেজি কী হবে?

প্রার্থী : এটার ইংরেজি পারি না স্যার। আরবি পারি।

প্রশ্নকর্তা : আরবিটাই বল শুনি।

প্রার্থী : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


আপনি আমাকে কিস করবেন

মেয়ে সাধু বাবার কাছে গিয়ে-

মেয়ে : বাবা আমাকে ভবিষ্যৎ দেখানো শিখিয়ে দিন।

সাধু : চোখ বন্ধ করে ঠোঁট আমার কাছে নিয়ে আসো বালিকা।

মেয়ে : না।

সাধু : কেন?

মেয়ে : আপনি আমাকে কিস করবেন।

সাধু : আরে বাহ, তুমি তো ভবিষ্যৎ দেখা শিখে গেছো।


দাও না গো, একটু খেলি

প্রোগ্রামার স্বামী ল্যাপটপ নিয়ে কাজে মগ্ন। স্ত্রী এসে-

স্ত্রী : দাও না গো, একটু খেলি?

মনিটর থেকে চোখ না সরিয়ে-

প্রোগ্রামার : তুমি যখন রান্না করো, আমি কখনো হাঁড়ি চাই তোমার কাছে?


শক্তিবর্ধক মাদক

একটু পরই শুরু হবে ঘোড়দৌড়! এমন সময় দেখা গেল এক জকি তার ঘোড়াকে কী যেন খাওয়াচ্ছেন। দেখেই এক নিরাপত্তাকর্মী ছুটে এলেন।

রাগতস্বরে বললেন, ‘হেই! আপনি আপনার ঘোড়াকে কোনো শক্তিবর্ধক মাদক খাওয়াচ্ছেন না তো?’

জকি বললেন, ‘না, না! এটা একটা চকোলেট। নিন নিন, আপনিও খান। এই দেখুন, আমিও খাচ্ছি। এটা একটা সাধারণ চকোলেট ছাড়া কিছুই না।’

নিরাপত্তারক্ষী চকোলেটসদৃশ বস্তুটা মুখে দিলেন। বললেন, ‘হু, চকোলেটই তো মনে হচ্ছে। ঠিক আছে।’

নিরাপত্তারক্ষী চলে গেলেন। জকি এবার ফিসফিস করে তাঁর ঘোড়ার কানে কানে বললেন, ‘এখন দৌড়ে তোকে কেউ হারাতে পারবে না। শুধু আমি আর ওই নিরাপত্তারক্ষী ছাড়া!’


আপনার পাশের সিটটা আমার

সিনেমা চলাকালীন এক ভদ্রলোক উঠে বাইরে গেল। যাওয়ার সময় এক ভদ্রমহিলার পায়ে পাড়া দিল। কিছুক্ষণ পর-

ভদ্রলোক : আমি কি আপনার পায়ে পাড়া দিয়েছিলাম?

ভদ্রমহিলা : হ্যাঁ, কেন, সরি বলবেন?

ভদ্রলোক : না, আপনার পাশের সিটটা আমার। সেটাই শিওর হয়ে নিলাম।


তাইলে কম্পিউটার কই

টিটু নতুন কম্পিউটার কিনেছে। তাই খুশিতে সে বাবাকে গিয়ে বলল-

টিটু : বাবা, আমি কম্পিউটার কিনছি।

বাবা : হুম, ভালো। এটা কি?

টিটু : এটা মনিটর।

বাবা : ওটা?

টিটু : ওটা সিপিইউ।

বাবা : আর এটা কি?

টিটু : এটা কি-বোর্ড।

বাবা : আর ওইটা কি?

টিটু : ওইটা মাউস।


টিটুর বাবা টিটুর গালে থাপ্পড় দিয়ে-

বাবা : বোকা ছেলে, তাইলে কম্পিউটার কই?


আমি আপনাকেই খুঁজছিলাম

এক মেয়ে তার ফোন হারিয়ে ফেলেছে। তাই সে মন খারাপ করে বাসায় ফিরে গেলো। তারপর সে কি মনে করে তার ফোনে কল করলো যে কেউ ধরে কিনা। এক ছেলে ফোন ধরলো-

ছেলে : হ্যালো, কে বলছেন?

মেয়ে : আমি এই ফোনটার মালিক, যেটা দিয়ে আপনি কথা বলছেন।

ছেলে : জি, আমি আপনাকেই খুঁজছিলাম।

ছেলে : যাক অবশেষে আপনাকে পাওয়া গেলো।

মেয়ে : আপনি এতো ভালো যে আমাকে ফোনটা ফেরত দেয়ার জন্য অপেক্ষা করছিলেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ছেলে : আরে না, আমার এটার চার্জারটা দরকার, সেটাও দয়াকরে একদিন রাস্তায় ফেলে যাবেন।


এক মিনিটে শুনতে চাও

পাগলাগারদে এক ডাক্তার ঘুরে ঘুরে বিভিন্ন ওয়ার্ড দেখছিলেন। হঠাৎ লক্ষ্য করলেন, একটা পাগল দেয়ালে কান পেতে কী যেন শোনার চেষ্টা করছে। কিছু না বলে তিনি চলে গেলেন। ঘণ্টা কয়েক পর আবার ওদিক দিয়ে যাওয়ার সময় একই দৃশ্য দেখলেন তিনি। পাগলটা তখনো দেয়ালে কান লাগিয়ে দাঁড়িয়ে আছে।


কৌতূহলী হয়ে তিনি দেয়ালে কান পাতলেন; কিন্তু কিছুই শুনতে পেলেন না। তখন পাগলটাকে তিনি জিজ্ঞেস করলেন, ‘কই, আমি তো কিছুই শুনতে পারছি না, তুমি এতক্ষণ ধরে কী শুনছ?’

পাগল বলল, ‘আরে, পাগল নাকি! চার মাস ধরে দাঁড়িয়ে কিছু শুনতে পারছি না আর তুমি এক মিনিটে শুনতে চাও।’


এখানে গোবর আছে তাই

এক পিচ্চি আর ওর বড় বোন রাস্তা দিয়া হেঁটে যাচ্ছিল। তখন পিচ্চি ওর বোনকে জিজ্ঞেস করে-

পিচ্চি : আপু এই পাশের ঘাস বড় আর ওই পাশের ঘাস ছোট কেন?

বোন : এখানে গোবর আছে তাই ঘাস বড়। আর ওখানে গোবর নাই তাই ঘাস ছোট।

পিচ্চি : তাই তো বলি, তোমার চুল এতো বড় কেন


বেচারা এখনো মনের মতো বউ পেলো না

এক ভদ্রলোক বিয়ের জন্য পাত্রী দেখছেন। কোনো মেয়েই তার পছন্দ হয় না। এই করেই দিন কেটে যাচ্ছে কিন্তু তার মনের মতো সুন্দরী পাওয়া যাচ্ছে না।


বহুদিন পর এক মেয়েকে দেখতে গেলেন। মেয়ের মা পাত্রকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। বলতে লাগলেন, ‘কতোদিন পর দেখা, ভালো আছো তুমি?’


এই দেখে সবাই মেয়ের মায়ের কাছে জানতে চাইলেন ঘটনা কী? তখন মেয়ের মা বলেন, ‘একুশ বছর আগে উনি আমাকেও দেখতে এসেছিলেন। আজ আমার মেয়েকেও। বেচারা এখনো মনের মতো বউ পেলো না।’


দরজা তো আমার কাছে

শামসু তার নিজের ঘরের দরজা খুলে মাথায় করে বাজারে নিয়ে যাচ্ছে! এই দেখে এক লোক জিজ্ঞেস করলো-

লোক : ভাই দরজা কি বিক্রি করবেন নাকি?

শামসু : না ভাই, দরজার তালা চেঞ্জ করবো চাবি হারাইয়া গেছে!

লোক : কিন্তু ঘরে যদি চোর ঢোকে?

শামসু : কীভাবে ঢুকবে? দরজা তো আমার কাছে!


ওপাশের প্ল্যাটফর্মে যাবো

স্টেশন মাস্টারকে এক ভদ্রলোক বলছেন-

ভদ্রলোক : ভাই, সিলেটের ট্রেনটা কখন ছাড়বে?

মাস্টার : সাড়ে আটটায়।

ভদ্রলোক : আর চট্টগ্রামেরটা?

মাস্টার : এগারোটায়।

ভদ্রলোক : তাহলে ব্রাহ্মণবাড়িয়ার ট্রেনটা যাবে কখন?

মাস্টার : আরে এতো ট্রেনের খবর নিচ্ছেন, আপনি যাবেন কোথায়?

ভদ্রলোক : না, মানে আমি রেললাইনটা পার হয়ে ওপাশের প্ল্যাটফর্মে যাবো তো।


আটটা বড্ড বেশি হয়ে যাবে

রনি একটা পিৎজা অর্ডার দিয়েছেন।

বেয়ারা : স্যার, এটাকে আট পিস করবো, না চার পিস?

রনি : চারই করে দে, আটটা বড্ড বেশি হয়ে যাবে, খেতে পারবো না।


হাউ টু চেঞ্জ ইউর ওয়াইফ

সাংবাদিক: আপনার বইয়ের বিক্রি কেমন?

লেখক: একটি মাত্র বানান ভুলের কারণে সারাদিনে ১ হাজারের জায়গায় ১ লাখ বই বিক্রি হয়েছে, ভাবা যায়!

সাংবাদিক: বইটির নাম কী ছিল?

লেখক: “হাউ টু চেঞ্জ ইউর লাইফ” কিন্তু, ভুলবশত লেখা হয়েছিল “হাউ টু চেঞ্জ ইউর ওয়াইফ”


বাকিরা দৌড়াচ্ছে কেন

ম্যারাথন দেখতে গিয়ে-

ইমন : আচ্ছা এতো লোক দৌড়াচ্ছে কেন?

ব্যক্তি : এটা ম্যারাথন, সবাই দৌড়াচ্ছে, চ্যাম্পিয়ন পুরস্কার পাবে বলে।

ইমন : শুধু চ্যাম্পিয়নই যদি পুরস্কার পায়, তাহলে বাকিরা দৌড়াচ্ছে কেন?


আসলে উনিই ছিলেন যাত্রী

ট্রেন ছেড়ে দিয়েছে। এমন সময় তিনজন লোক ট্রেনের দিকে দৌড়ে আসছে দেখে একজন গার্ড টেনে-হিঁচড়ে তাদের মধ্য থেকে দু’জনকে তুলতে পেরেছে। ট্রেনের গতি বেড়ে যাওয়ায় বাকি জনকে তুলতে পারেনি।

গার্ড : ব্যাপার কী! এতো কষ্ট করে দু’জনকে তুললাম, অথচ আপনারা একটুও ধন্যবাদ দিচ্ছেন না?

দু’জন : ধন্যবাদ দিই কী করে? যেই জনকে ফেলে এসেছেন, আসলে উনিই ছিলেন যাত্রী। আর আমরা এসেছিলাম ওনাকে ট্রেনে উঠিয়ে দিতে।


বৃদ্ধ লোকটি কোথায়

ছেলে : মা ১০টা টাকা দাও।

মা : কেন?

ছেলে : একটা অসহায় বৃদ্ধকে সাহায্য করবো।

মা : খুব ভালো কথা। এই নে ১০ টাকা। তা বৃদ্ধ লোকটি কোথায়?

ছেলে : বৃদ্ধ লোকটাইতো রাস্তার ধারে বসে আইসক্রিম বিক্রি করছে।


১২ বছর ধরে জিলাপি বানাই

অরণ্য এক জিলাপিওয়ালাকে জিজ্ঞাসা করলো-

অরণ্য : আচ্ছা ভাই, আপনি কতো বছর ধরে জিলাপি বানান?

জিলাপিওয়ালা : আমি তো দীর্ঘ ১২ বছর ধরে জিলাপি বানাই।

অরণ্য : এতো বছর ধরে জিলাপি বানান, অথচ আজ পর্যন্ত একটা জিলাপিও সোজা করে বানানো শিখলেন না!


৪২০ থেকে মঙ্গলবার বিয়োগ করে

তিন পাগলকে ডাক্তার প্রশ্ন করল-

ডাক্তার : তিন আর তিন গুন করলে কত হয়?

প্রথম জন : ৪২০ হয়।

দ্বিতীয় জন : মঙ্গলবার হয়।

তৃতীয় জন : ৯ হয়।


তৃতীয় জনের উত্তর শুনে ডাক্তার মহাখুশি। তৃতীয় জনকে জিজ্ঞেস করল, ‘কীভাবে বুঝলে?’

তৃতীয় জন : কেন খুব সহজ, ৪২০ থেকে মঙ্গলবার বিয়োগ করে।


কাল আমার বিয়ে

মফিজ : দ্যাখো দেখি কাণ্ড! কাল আমার বিয়ে। এদিকে মেয়েবাড়ি থেকে বলেছে বরযাত্রায় খুব বেশি লোক না নিতে। খুবই টেনশনে আছি।

শফিক : কেন? টেনশনের কী আছে?

মফিজ : বাবা আমাকে নিয়ে যাবেন কিনা কে জানে!


ছাগল স্কুলে ভর্তি

“একবার এক বোকা লোক একটা ছাগল নিয়ে যাচ্ছিল”

১ম বোকা : কিরে, ছাগলটাকে কোথায় নিয়ে যাচ্ছিস…

২য় বোকা : স্কুলে ভর্তি করাতে নিয়ে যাই।

১ম বোকা : আমাকে কি বোকা পেয়েছিস? ছাগলকে স্কুলে ভর্তি করাবি কীভাবে? আজ তো শুক্রবার!


জাহাজটা ডুবে যাচ্ছে

জাহাজ থেকে বলা হলো ডুবুরিকে —

ক্যাপ্টেন : জলদি উঠে এসো!

ডুবুরি : কেন. কোনো সমস্যা…

ক্যাপ্টেন : হু। আমাদের জাহাজটা ডুবে যাচ্ছে…


তোমাকেও বাঁচাতে পারবে না

আফ্রিকা : ছেড়ে দে ভাই, দাওয়াত দিয়ে নিয়ে এসে আমার সর্বনাশ করিস না!

বাংলাদেশ : হা-হা-হা-হা আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে?

আফ্রিকা : বৃষ্টি বাঁচাবে আমাকে!

বাংলাদেশ : হা-হা-হা-হা বৃষ্টি পাকিস্তান, ইন্ডিয়াকে বাঁচাতে পারেনি- তোমাকেও পারবে না!


আমার জায়গায় বসে যান

ছোট্ট পল্টু বরাবরই খুব বুদ্ধিমান, নারীদের সম্মান করতে পিছপা হয় না। একদিন বাসে এক মহিলা দাঁড়িয়ে ছিলেন! তো পল্টু বলে উঠল, ‘আন্টি আমি উঠে যাই, আপনি আমার জায়গায় বসে যান।’

এ কথা বলার সাথে সাথে মহিলা পল্টুকে ধমক দিয়ে এক চড় দিল!

কিন্তু কেন?

আসলে পল্টু তখন তার বাবার কোলে বসে ছিল!


মশারা এমন অকৃতজ্ঞ নয়

সাংবাদিক: আপনারা মানুষের কানের কাছে প্যানপ্যান করেন কেন?

মশা: পায়ের কাছে বা অন্য কোথাও করলে শুনতে পায় না, তাই।

সাংবাদিক: শুনেছি, পুরুষ মশারা রক্ত খায় না, তাহলে কী খায়?

মশা: স্ত্রীর বকা খায়।

সাংবাদিক: মশারা কামড়ালে দেহে ডেঙ্গুর জীবাণু প্রবেশ করে কেন?

মশা: মশারা শুধু কি নিয়েই যাবে, কিছু দেবে না? মশারা এমন অকৃতজ্ঞ নয়।


কোটিপতির সঙ্গে তোর বিয়ে

নিজের ভাগ্যটা জেনে নিতে মর্জিনা হানা দিল জ্যোতিষ বাবার আস্তানায়।

মর্জিনা : বাবা, ক’দিন হলো ডান হাতটা খুব চুলকাচ্ছে, কীসের লক্ষণ বলুন তো?

জ্যোতিষ : তোর ওপর মঙ্গলের প্রভাব রয়েছে, এক কোটিপতির সঙ্গে তোর বিয়ে হবে… যার রয়েছে প্রচুর ধন-সম্পদ…

মর্জিনা: বাবা, আমার বাঁ হাতের তালুও চুলকায়।

জ্যোতিষ : বলিস কী, তোর তো বিদেশযাত্রা শুভ!

মর্জিনা: বাবা, আমার ডান পা-টাও কিন্তু একটু একটু চুলকাচ্ছে…

জ্যোতিষ : দূর হ, বেটি তোর চুলকানি আছে। জলদি ডাক্তার দেখা।


সাবান দিয়ে গোসল করছি

নদীর ময়লা পানিতে নাসিরুদ্দিন হোজ্জাকে নামতে দেখে পথিক প্রশ্ন করলেন, ‘হোজ্জা, নদীতে কী করছেন?’

হোজ্জা: গোসল করছি।

পথিক : কিন্তু নদীর পানি তো খুবই ময়লা।

হোজ্জা: সমস্যা নাই। সাবান দিয়ে গোসল করছি।


বিখ্যাত চিত্রনায়ক বাস করতো

একজন উঠতি চিত্রনায়ক বলছেন তার বাড়িওয়ালাকে, ‘আমার মৃত্যুর পর আপনার বাড়ি তো বিখ্যাত হয়ে যাবে। লোকজন বাড়ির পাশ দিয়ে যাবে আর বলবে, এই বাড়িতে একজন বিখ্যাত চিত্রনায়ক বাস করতো!’

বাড়িওয়ালা : আগামীকালের মধ্যে তুমি যদি আমার বাড়ির ভাড়া না দাও, লোকজন পরশুই একথা বলার সুযোগ পাবে!


২টি এইটাকে বস ডাকে তাই

এক লোক দোকানে দেখল ৩টা তোতা পাখি রাখা আছে বিক্রির জন্য। সে দামের খবর নিতে গিয়ে অবাক হল যে, ৩টারই দাম চড়া! তখন তোতা পাখির মালিক বলল, ‘১ম পাখিটি ‘এমএস ওয়ার্ড’ পারে, তাই দাম ১০,০০০ টাকা। ২য়টি ২০,০০০ টাকা, কারণ সে একজন ‘প্রোগ্রামার’।’

লোকটি তখন বলল, ‘তা বুঝলাম!! কিন্তু ৩য়টির দাম ৫০,০০০ টাকা কেন?’

তখন মালিক বলল, ‘স্যার, সত্যিকারে এটা কিছুই পারে না, কিন্তু বাকি পাখি ২টি এইটাকে বস ডাকে তাই!’


থুতু দেয় উল্টো দিকে

স্বৈরাচার এক শাসক নিজের ছবি দিয়ে স্ট্যাম্প বের করার পর একদিন খোঁজ নিতে গেলেন।

শাসক : কী, স্ট্যাম্পটা কেমন চলছে?

কর্মকর্তা : স্ট্যাম্প তো চলছে না স্যার। সবকিছু ভালো হয়েছে কিন্তু ভালো আঠা দেয়া হয় নাই।

শাসক : কী! ডাকো তাকে। আঠার দায়িত্বে কে ছিল?

আঠার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এলেন-

কর্মকর্তা : স্যার আঠা তো ভালোই দিয়েছি কিন্তু লোকজন তো আঠার দিকে থুতু দেয় না, থুতু দেয় উল্টো দিকে।


গাল দুটো ইস্ত্রি করছি

এক দুষ্টু পিচ্চি ছেলে এসে তার মাকে-

পিচ্চি : আমরা ইস্ত্রি করি কেন?

মা : কোঁচকানো জিনিস প্লেইন করার জন্য।


একটু পরে পিচ্চির দাদির কক্ষ থেকে একটা চিৎকার শোনা গেল! পিচ্চির মা রান্নাঘর থেকে-

মা : কী হয়েছে?

পিচ্চি : দাদির গাল দুটো ইস্ত্রি করছি!


বেচারা গরিব মেয়েরা

বাবা রাতের বেলা FTV তে ফ্যাশন শো দেখছিলো। হঠাৎ ছেলে এসে রুমে ঢুকলো-

বাবা : বেচারা গরিব মেয়েরা, কাপড়-চোপড় কেনার পয়সা নাই!

ছেলে : এর চেয়েও গরিব ছেলে আছে। আপুর রুমে ভিক্ষা করতে এসেছে।


মেয়েদের মন বুঝতে পার

নববর্ষের আগের দিন। সজিব হেঁটে যাচ্ছিল বনের ভেতর দিয়ে। ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ শোনা গেল অশরীরী আওয়াজ- ‘রুবেল’।

রুবেল: কে? কে কথা বলে?

অশরীরী : ভয় পেও না। আমি ইচ্ছাপূরণ দৈত্য। আজ এই শুভদিনে আমি তোমার একটি ইচ্ছা পূরণ করব। বলো, কী চাও তুমি?


সাহস ফিরে পেল রুবেল।

রুবেল: পুরো বিশ্ব ভ্রমণ করে আসবে এমন একটা ট্রেন সার্ভিস আমার জন্য চালু করে দাও। যেন আমি ঘুরে ঘুরে সব দেশের নববর্ষের উৎসব উপভোগ করতে পারি।

অশরীরী : এটা তো খুব কঠিন কাজ। তুমি বরং অন্য কিছু চাও।

রুবেল: তাহলে আমাকে এমন ক্ষমতা দাও, আমি যেন মেয়েদের মন বুঝতে পারি।

অশরীরী : ট্রেন কি এসি, নাকি নন-এসি লাগবে?


শাশুড়ি জামাইয়ের ভালোবাসা

এক শাশুড়ি তার তিন জামাইয়ের ভালোবাসা পরীক্ষার সিদ্ধান্ত নিলো-

প্রথম দিন শাশুড়ি পুকুরে ঝাপ দিলো। প্রথম জামাই বাঁচানোর জন্য পুকুরে লাফ দিলো। শাশুড়ি খুশি হয়ে তাকে একটা গাড়ি দিলো।


দ্বিতীয় দিন আবার পুকুরে ঝাপ দিলো। দ্বিতীয় জামাইও তাকে বাঁচালো। শাশুড়ি তাকে একটা বাইক দিলো।


তৃতীয় দিন আবার পুকুরে ঝাপ দিলো। তিন নম্বর জামাই মনে করলো আমার ভাগ্যে তো সাইকেল ছাড়া কিছু নাই। তাই সে আর ঝাপ দিলো না। শাশুড়ি মারা গেলো!


পরের দিন ওই জামাই একটা বিএমডব্লিউ পেলো! কিন্তু কীভাবে? তার শ্বশুর তাকে দিয়েছে।


দোকানে কি কাঁঠাল পাওয়া যায়

পাড়ার এক বখাটে ছেলে রড-সিমেন্টের দোকানে এসে বলল, ‘আপনার দোকানে কি কাঁঠাল পাওয়া যায়?’

দোকানি জানাল, ‘না।’

পরদিন ছেলেটা আবার এসে জিজ্ঞেস করল, ‘আচ্ছা, আপনার দোকানে কি কাঁঠাল পাওয়া যায়?’

দোকানি বিরক্ত হয়ে জবাব দিল, ‘না!’

তার পরদিন ছেলেটা আবার এসে হাজির। বলল, ‘আচ্ছা আপনার দোকানে কি কাঁঠাল পাওয়া যায়?’

এবার দোকানি গেল ক্ষেপে, ‘আমার সাথে ফাজলামি করিস, না? খবরদার, আবার যদি এই প্রশ্ন করিস, তাহলে তোর মুখ সেলাই করে দেব।’

ছেলেটা পরদিন ঠিকই আবার হাজির। বলল, ‘আচ্ছা আপনার দোকানে সুঁই আছে?’

দোকানি বলল, ‘না।’

ছেলে বলল, ‘সুতো?’

দোকানি বলল, ‘না।’

ছেলেটা এবার বলল, ‘আচ্ছা, আপনার দোকানে কি কাঁঠাল পাওয়া যায়?’


সিরাজউদ্দৌলা এলেই আমি উঠে যাব

জাদুঘরে ঘুরতে ঘুরতে ক্লান্ত

হয়ে একটা চেয়ারে বসে পড়লেন রুবেল।

হায় হায় করে ছুটে এলেন জাদুঘরের কর্মীরা।


আরে করছেন কি, করছেন কি? এটা নবাব সিরাজউদ্দৌলার চেয়ার, এখানে বসা নিষেধ।

রুবেল : ভাই একটু বসতে দিন, সিরাজউদ্দৌলা এলেই আমি উঠে যাব!


জুকারবার্গের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ একদিন ঘুম থেকে উঠে দেখলেন, কেউ একজন তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে…

তৎক্ষণাৎ তিনি ফোন করলেন নিজ অফিসের এক কর্মচারীকে। ‘কত বড় সাহস! আমার আ্যাকাউন্ট হ্যাক করে! এক্ষুণি খুঁজে বের করো ওই হ্যাকারকে। এক ঘণ্টার মধ্যে আমি ওর নাম-ঠিকানা জানতে চাই।’ চিৎকার করে বললেন জুকারবার্গ।

ভয়ে কাঁপতে কাঁপতে বলল কর্মচারী, ‘অবশ্যই, স্যার। আমরা এক্ষুণি তাকে খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছি।’


জুকারবার্গ : পুলিশের হাতে তুলে দিতে কে বলল! ওকে বলো, আমার কোম্পানিতে ভালো বেতনে ওর জন্য একটা চাকরি আছে…


একটুর জন্যে গোবরে পা দিলাম না

মফিজ হেঁটে যাচ্ছিল। হঠাৎ পায়ের সামনে গোবরের মত কি যেন দেখলো। নিশ্চিত হওয়ার জন্য তা আঙুলে নিয়ে মুখে দিয়ে বলে, ‘উ-উহ বাঁচলাম, একটুর জন্যে গোবরে পা দিলাম না!’


মানুষের নাক আবিস্কৃত হয়েছে

বাবা, আমাদের বিজ্ঞানের স্যার বলেছেন অক্সিজেন ছাড়া আমরা নিঃশ্বাস নিতে পারি না। কিন্তু অক্সিজেন আবিস্কৃত হয়েছে ১৭৭০ সালে। তাহলে তার আগে কি কেউ নিঃশ্বাস নিতো না?

না, কারণ মানুষের নাকও ওই বছরেই তৈরি হয়েছিল।


টেবলেট কাইবাম, পানি দেন

বাস চলতে শুরু করলো! বুড়ি দুই মিনিট পরেই হেল্পারকে বললেন, ভালুকা আইছে?


হেল্পার উত্তরে ‘না’ বলল! কিন্তু বুড়ি দুই মিনিট পর পর হেল্পারকে এই প্রশ্ন করতে লাগলেন! হেল্পারও বাসের যাত্রীরা বিরক্ত হয়ে বুড়িকে ধমক দিল! বুড়ি তখন ভয়ে চুপ। এদিকে বাস চলতে চলতে ভালুকা ছাড়িয়ে সামনের স্টপেজের মাঝামাঝি চলে এলো। তখন হেল্পারের মনে পড়লো যে বুড়িমাতো ভালুকার কথা বলে রেখেছিলেন! বাসের সব যাত্রী তখন হেল্পারকে বকাঝকা করে বাস ঘোরাতে বললো। বাস আবার ঘুরিয়ে ভালুকায় এলো। হেল্পার বুড়িকে বললো, বুড়িমা, ভালুকা আসছে! আপনে নামেন।

বুড়ি চোখ কুঁচকে জবাব দিল, নামমু ক্যা? ডাক্তার আমারে ডাহাত্তন (ঢাকা থেকে) একটা টেবলেট খাওয়াইয়া কইছে ভালুকায় গিয়া আরেকটা খাইতে! আমি এখন টেবলেট কাইবাম! পানি দেন!


একটা জাঙ্গিয়া বানায়া দেন

এক লোক দর্জির কাছে গেল প্যান্ট বানাতে। দর্জিকে মজুরি কত তা জিজ্ঞেস করছে-

লোক : আচ্ছা, ফুল প্যান্ট বানাতে কত মজুরি পরবে?

দর্জি : ৫০০ টাকা।

লোক : হাফ প্যান্ট?

দর্জি : ২৫০ টাকা।

লোক : আর জাঙ্গিয়া?

দর্জি : ১০০ টাকা।

লোক : ঠিক আছে তাইলে আপনি আমাকে একটা জাঙ্গিয়া বানায়া দেন। খালি জাঙ্গিয়ার ঝুলটা বাড়িয়ে পায়ের টাকনু পর্যন্ত করে দিয়েন।


মোবাইলে ইন্টারনেট ডাটা শেষ

পুত্রবধূ: মা মা, কোনো হেল্প লাগবে?

শাশুড়ি: তুমি আজ রান্নাঘরে? বৌমা! কী হয়েছে, শরীর না মন খারাপ?

পুত্রবধূ: না মা, এমনিতে। ভাবলাম আপনাকে হেল্প করি।

শাশুড়ি: ও, বুঝেছি। মোবাইলে ইন্টারনেট ডাটা শেষ হয়ে গেছে তোমার!


দ্রিমু যখন সবট্রাতেই দ্রিমু

এক মূর্খলোক একজন গুণী লোকের সাথে সাক্ষাত করতে এলো।

মূর্খলোক : পণাম স্যার পণাম!

গুণীলোক : পণাম নয় প্রণাম, এটাতে একটা ‘র-ফলা’ দিও।

মূর্খলোক : ভম (ভুল) হয়েছে স্যার।

গুণীলোক : ভম নয় ভ্রম, এটাতেও একটা ‘র-ফলা’ দিও।

মূর্খলোক : পত্যেক কথাতেই ‘র-ফলা’ লাগবে?

গুণীলোক : পত্যেক নয় প্রত্যেক, এখানেও একটা ‘র-ফলা’ লাগবে।

মূর্খলোক : ব্রেশ! ব্রেশ!

গুণীলোক : এটাতে ‘র-ফলা’ দিও না।

মূর্খলোক : না, দ্রিমু যখন সবট্রাতেই দ্রিমু।


দুধ চা কত

রুবেল দোকানে গেল চা খেতে। চা খাওয়ার পর যখন বিল দিতে গেল!

রুবেল: বিল কত হল?

দোকানদার: ৬ টাকা।

রুবেল: কেন, দুধ চা কত?

দোকানদার: ৬ টাকা।

রুবেল: কেন? আমি তো রং চা খেলাম, তাহলে আমাকে ১ টাকার দুধ দিয়ে দিন।


দোকানদার রুবেলর হাতের তালুতে এক চামচ দুধ দিল। বল্টু জিহ্বা দিয়ে চেটে দুধ খেয়ে মাটিতে গড়াগড়ি দিল। এখন দোকানদার তো ভয়ে অস্থির। দোকানদার বল্টুর পকেটে ১০০ টাকা দিয়ে বললো ভাই তুমি হাসপাতালে যাও।

রুবেল: উঠে দাঁড়িয়ে বললো কেন?

দোকানদার: মনে হয় দুধ খাওয়াতে তোমার সমস্যা হয়েছে।

রুবেল: আরে না।

দোকানদার: তাহলে গড়াগড়ি করছিলে কেন?

রুবেল: আমি আগে রং চা পরে দুধ খাইছি তো তা মিক্সড করছিলাম।


রুবেল রোজা রেখেছে

রুবেল রোজা রেখেছে। কিন্তু প্রচণ্ড ক্ষুধা-তৃষ্ণায় কাতর সে। তাই সে ফোন দিল FM 98.8 রেডিওতে!

RJ: বলুন,আপনার জন্য কী Play করবো?

রুবেল : মাগরিবের আযান Please


পাক্কা দু`ঘণ্টা লেট

শাকিলা একটি চাকরি করেন। কিন্তু অফিসে রোজ দেরি করে আসেন। এ নিয়ে বস অনেকবার তাকে ওয়ার্নিং দিলেও কোনো কাজ হয় না। আজও তিনি দেরি করে অফিসে আসলেন।


বস : আজ পাক্কা দু`ঘণ্টা লেট!

শাকিলা : কি করবো স্যার! রাস্তায় এক বখাটে ছেলে পিছু নিয়েছিল।

বস : বলো কী! তাহলেতো আরও দ্রুত হেঁটে এক ঘণ্টা আগে অফিসে পৌঁছানোর কথা ছিল। তারপরও দেরি করলেন?

শাকিলা : আর বলবেন না, ছেলেটা এতো আস্তে হাঁটে!


বাড়িতে মানুষ নেই

ভিক্ষুক : মাগো! দুটো ভিক্ষা দিন, মা।

বাড়ির মালিক : বাড়িতে মানুষ নেই, যাও।

ভিক্ষুক : আপনি যদি এক মিনিটের জন্য মানুষ হন, তাহলে খুব ভালো হতো।


কিন্তু ব্যবহারবিধিটা কোথায়

ছোট্ট ছেলে বাবলু প্রযুক্তি ব্যবহারে ওস্তাদ। কম্পিউটার, মোবাইল ফোন সব তার নখদর্পণে। একদিন বাবলুর বাবা তার জন্য একটা ফুটবল কিনে আনলেন।

বাবলু খুশিতে আত্মহারা হয়ে বলল, বাহ্! বাবা, দারুণ! কিন্তু ব্যবহারবিধিটা কোথায়?


যেতে যেতে বর্ষাকাল এসে যাবে

খরগোশ : কিরে কচ্ছপ কোথায় যাচ্ছিস?

কচ্ছপ : এখান থেকে ৫০ কি দূরের ঐ একমাত্র নদীতে।

খরগোশ : এখন তো গ্রীষ্মকাল নদীতে পানি কম এখন গিয়ে কি করবি?

কচ্ছপ : আমার, যেতে যেতে বর্ষাকাল এসে যাবে।


এদিকে আস একটি চুমু দাও

খালা – বাবু এদিকে আস একটি চুমু দাও

বাবু – না আসবনা , চুমু দিলে তুমি মারবে

খালা – কেন মারবো কেন?

বাবু – সকালে দরজার ফাক দিয়া দখলাম তুমি আব্বু কে মার দিয়েছ।


না এ হতে পারেনা

এক লোক ১৩ তলা

বিল্ডিং- এ কাজ

করতেছিল,

এমন সময় একজন

দৌড়ে এসে খবর দিল-

জামাল,জামাল তোমার

মেয়ে ফাতিমা মারা

গেছে।

লোকটা চিৎকার করে

উঠলো- না এ হতে পারেনা।

বলে ১৩ তলা থেকে

লাফ দিলো।

যখন ১০ তলা পর্যন্ত

আসলো তখন মনে

পরলো আরে আমার তো

ফাতিমা নামে কোন

মেয়ে নাই।

যখন ৫ তলা পর্যন্ত

আসলো তখন মনে

পরলো আরে আমার তো

বিয়েই হয় নাই।

যখন মাটিতে পড়বে

তার আগে মূহূর্তে মনে পরলো-


শালা আমার নামই

তো জামাল না!


Keyboard এর Letters গুলো সঠিকভাবে সাজানো নেই

কলেজ পড়ুয়া এক ছেলে ল্যাপটপ কিনলো। কেনার পর বিল গেটসকে ই-মেইলে লিখল- ‘আমি যে ল্যাপটপটা কিনলাম, কেনার পর শুরুতেই যে সমস্যা পেলাম, এই Keyboard এর Letters গুলো সঠিকভাবে সাজানো নেই। Windows এ Start Button আছে কিন্তু Stop Button নেই কেন? Ms Word আছে কিন্তু Mr. Word কবে বেরুবে? প্রায়ই একটা ম্যাসেজ আসে ‘press any key to continue’, এই ‘any key’ টা keyboard এর কোথায় থাকে? আর আপনি নিজে হলেন Gates (দরজা), নিজে Gates হয়ে Windows (জানালা) বানালেন কেন?


আজ অঙ্ক পরীক্ষা হওয়ার কথা

খোকাবাবু স্কুল থেকে ফিরেছে। মা কাছে ডেকে জানতে চাইল-

মা : আজ স্কুলে কী করলে খোকা?

খোকা : যেমন খুশি তেমন লিখো খেললাম মা।

মা : সেকি, তোমাদের না আজ অঙ্ক পরীক্ষা হওয়ার কথা!

খোকা : মা, আমি তো সেটার কথাই বলছি।


মশার ওভারটাইম

মন্টু একদিন দুপুরে বসে আছে।

হঠাৎ একটা মশা এসে মন্টুকে কামড় দিলো।

মন্টু : (রেগে গিয়ে) এখন দিনের বেলায়ও কামড় দিতে হবে?

মশা : কি করমু সাহেব? গরীব মশা আমি। মা-বাবা হাসপাতালে ভর্তি। ঘরে বিয়ের উপযুক্ত বোন আছে। সেদিন তার

বিয়ে ঠিক হইছে। ছেলে পক্ষ ১লিটার রক্ত যৌতুক দাবি করছে। তাই ওভারটাইম করতেছি।


আমার দাদার বিয়ে

কর্মচারী : স্যার, একটা দিন ছুটি চাই।

বস: কেন? আবার কী?

কর্মচারী : স্যার, আমার দাদা…

বস : আবার দাদা ? গত তিন মাসে তুমি চারবার দাদির মৃত্যুর কথা বলে ছুটি নিয়েছ।

কর্মচারী : স্যার, এবার আমার দাদার বিয়ে!


বিয়ে না করে জামাই হওয়ার উপায়

জামাই হতে চাও

মেয়ের বাবা-মা : তুমি আমাদের মেয়েকে বিয়ে করে আমাদের জামাই হতে চাও?

ছেলে : আসলে ঠিক তা নয়।

মেয়ের বাবা-মা : বিয়ে না করে অন্য ভাবে জামাই হওয়ার উপায় থাকলে বলতে পারেন।


লিওনার্দো দা ভিঞ্চি ভাড়াটে

লিওনার্দো দা ভিঞ্চি রোমের এক বাড়িতে ভাড়াটে ছিলেন। বিশাল সাজানো বাড়ি। ভাড়াও খুব বেশি। লিওনার্দো বাড়ির মালিককে ভাড়ার টাকা দিতেন না। এদিকে শিল্পীর খুব নামডাক। হয়তো রোজগারও খুব বেশি। বাড়ির মালিক নিয়মিত আসেন বাড়ি ভাড়া চাইতে। লিওনার্দো ফিরিয়ে দেন।


একদিন বাড়িওয়ালা টাকার জন্য এসেছেন। লিওনার্দো সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেন এবং বাড়িওয়ালা তুচ্চিকে ওপরে আসতে বললেন। তুচ্চি যখন সিঁড়ি বেয়ে অনেক দূর উঠেছেন, লিওনার্দো তাকে এমন জোরে ধাক্কা মারলেন যে তুচ্চি সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেলেন।


দারোয়ান আহত তুচ্চিকে মাটি থেকে তুললেন। তারপর বললনে, ‘একজন বিশ্ববিখ্যাত শিল্পী তোমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। এমন সৌভাগ্য কজনের হয়! লোকের কাছে গর্বভরে তুমি বলতে পারবে ব্যাপারটা।


এই মেয়ে কানেও শোনে না

বাবা-মাকে না জানিয়ে ছেলে বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরেছে। বউ দেখেই বাবার চক্ষু চড়কগাছ। মেয়ে দেখতে মোটেই সুন্দরী নয়।

বাবা ছেলেকে পাশের ঘরে ডেকে ফিসফিস করে-

বাবা : তুই এটা কী করলি, রাস্তা থেকে একটা মেয়ে ধরে এনে বিয়ে করলি? এ মেয়ের না আছে রূপ, না আছে গুণ! একটা ভালো দেখে মেয়ে বিয়ে করতি আমার আফসোস থাকত না।

ছেলে : এত আস্তে বলার কোনো দরকার নেই। বাবা জোরে বল। এই মেয়ে কানেও শোনে না।


পোষা কবুতরগুলো হাটে তুলেছেন

এক লোক তার পোষা কবুতরগুলো হাটে তুলেছেন। ক্রেতাকে বলছেন-

বিক্রেতা : এই কবুতরগুলো নেন ভাই, খুবই প্রভুভক্ত।

ক্রেতা : তাই নাকি? তা কেমন করে বুঝলেন খুব প্রভুভক্ত?

বিক্রেতা : আমি যতবারই এগুলো বিক্রি করেছি, ততবারই আমার বাড়িতে আবার ফিরে এসেছে!


চল্লিশ পয়সায় কলা পাবো

রুবেল কলার দোকানে গিয়ে-

রুবেল : এই যে ভাই, কলা কত করে?

দোকানি : একটা কলা এক টাকা।

রুবেল : ষাট পয়সায় দিবেন?

দোকানি : ষাট পয়সায় খোসা দেব।

রুবেল : তাহলে চল্লিশ পয়সায় কলা পাবো, জলদি দেন।


মান-ইজ্জত সব ডুবালি

ভদ্রলোক মাছ কিনতে গেছেন। বড় একটা মাছ দেখে-

ভদ্রলোক : মাছ কত করে কেজি?

মাছওয়ালা : একশ’ বিশ টাকা।

ভদ্রলোক : পেট এত মোটা কেন? পেটে ডিম নেই তো?

মাছওয়ালা : না স্যার, একটা ডিমও নেই। আমার মাছ না?


ভদ্রলোক মাছ কাটার জন্য বললেন। কিন্তু কাটার পরেই পেট থেকে ডিম বের হল। মাছওয়ালা একটুও ভিমড়ি না খেয়ে মাছটা হাতে নিয়ে কান্নার ভঙ্গিতে-

মাছওয়ালা : ছি! ছি! এ তুই কী করলি? আমার মান-ইজ্জত সব ডুবালি? আমি জানি তুই সতি-সাধ্বী। আর তুই কিনা…। অবুঝ মাছ স্যার, মাফ করা যায় না?


তোতার দাম এক হাজার টাকা

আপনার চেয়ে ভালো কথা বলবে

এক তোতলা লোক পাখির দোকানে গিয়ে-

তোতলা : ভা-ভা-ই, এ-এ-টা কী পা-পা-খি?

দোকানি : তোতা পাখি।

তোতলা : পা-পা-খি-টা-র দা-দা-ম ক-ক-ত?

দোকানি : আপনি নিলে একদাম এক হাজার টাকা?

তোতলা : এ-এ-ত টা-টা-কা দা-ম। ক-ক-ম হ-বে না?

দোকানি : না কম হবে না।

তোতলা : আ-চ্ছা ভা-ভা-ই, এ-ক হা-হা-জা-র টা-কা-য় দি-ব, কি-ন্তু পা-পা-খি-টা ক-ক-থা ব-ল-বে তো?

দোকানি : আপনার চেয়ে ভালো কথা বলবে, নিয়ে যান।


আমি বিখ্যাত লেখক

লেখক : আমি যে লেখালেখির কিছুই জানি না সেটা আমি এতদিনে বুঝতে পারলাম।

সাংবাদিক : তাহলে এখন কি আপনি লেখালেখি ছেড়ে দিবেন?

লেখক : তা-ই বা কেমন করে দিই? এখন তো আমি বিখ্যাত লেখক।


ভালো ঘুমের বিনিময়ে ধন্যবাদ

একটানা বক্তব্য শেষে বক্তা বললেন, ‘আশা করি, আমার বক্তব্য আপনাদের খুবই ভালো লেগেছে, আপনাদের ধন্যবাদ।


আর যাঁদের ভালো লাগেনি, তাঁরাও আমাকে ধন্যবাদ দিতে পারেন। একটা ভালো ঘুমের বিনিময়ে একটা ধন্যবাদও দেবেন না!’


কৌতুক বলেছেন, সবাই হাসুন

আমেরিকার এক নেতা গেছেন আফ্রিকার এক জঙ্গলে। সেখানকার মানুষ ইংরেজি বোঝে না। তারপরও নেতা সবার সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। সঙ্গে রইল একজন দোভাষী। বক্তব্য শেষ, লোকজন কিছু বলে না। তাই নেতা ঠিক করলেন, একটা কৌতুক বলে সবাইকে মজা দেবেন। টানা ১০ মিনিট ধরে একটা কৌতুক বললেন তিনি। দোভাষী সেটা মাত্র চার শব্দে সবার কাছে বর্ণনা করলেন। বর্ণনা শেষ হতেই সবাই হাসতে হাসতে গড়াগড়ি! ভীষণ অবাক হয়ে নেতা দোভাষীর কাছে জানতে চাইলেন, ‘মাত্র চার শব্দে কৌতুকটা শুনিয়ে দিলেন, আর সবাই সেটা বুঝল?’ দোভাষীর জবাব, ‘গল্পটা এত লম্বা ছিল যে, সবাইকে বললাম, তিনি একটা কৌতুক বলেছেন, সবাই হাসুন!’


স্যার আমার বিয়ে

কর্মচারী : স্যার, পাঁচ দিনের ছুটি চাই।

বস : কেন? মাত্রই তো তুমি ১০ দিন ছুটি কাটিয়ে ফিরলে।

কর্মচারী : স্যার আমার বিয়ে।

বস : বিয়ে করবে ভালো কথা। তো এতদিন ছুটি কাটালে, তখন বিয়ে করনি কেন?

কর্মচারী : মাথা খারাপ? বিয়ে করে আমার সুন্দর ছুটির দিনগুলো নষ্ট করব।


বাঙালি কী জিনিস

সাগরে নৌকা নিয়ে ঘুরতে গেল এক আমেরিকান, এক ইন্ডিয়ান আর এক বাংলাদেশি। হঠাৎ পানি থেকে একটা দৈত্য উঠে এল। দৈত্য প্রচণ্ড রাগী কণ্ঠে বলল, ‘তোরা অনুমতি ছাড়াই আমার এলাকায় ঢুকেছিস। এখন আমি তোদের মেরে ফেলব!’


ওরা ভয়ে হাউমাউ করে কাঁদতে লাগল। ওদের কান্নায় দৈত্যের মন কিছুটা নরম হল। দৈত্য বলল, ‘ঠিক আছে, তোদের একটা চান্স দিচ্ছি। তোরা কোনো কিছু সাগরের পানিতে ফেলে দিবি। যদি আমি সেটা তুলে আনতে পারি তাহলে তোদের মেরে ফেলব। আর যদি না তুলে আনতে না পারি ছেড়ে দেব।’


আমেরিকান লোকটি বন্দুকের একটা বুলেট পানিতে ফেলল। দৈত্য সঙ্গে সঙ্গে সাগরের পানিতে ডুব দিয়ে সেটা তুলে আনল, আর আমেরিকান লোকটিকে মেরে ফেলল।


এবার ইন্ডিয়ান লোকটি একটা সুই পানিতে ফেলে দিল। দৈত্য সঙ্গে সঙ্গে সাগরের পানিতে ডুব দিয়ে সেটা তুলে আনল, আর ইন্ডিয়ান লোকটিকে মেরে ফেলল।


এবার বাংলাদেশি লোকটির পালা। সে তার স্যালাইনের প্যাকেট খুলে সবটুকু স্যালাইন পানিতে ঢেলে দিল! এখন ঠ্যালা সামলাও, বাঙালি কী জিনিস?


তোমার হাঁস তুমি নিয়ে যাও

একবার এক লোক একটা উড়ন্ত হাঁস শিকার করল। গুলি খেয়ে হাঁসটি একটা ক্ষেতের উপর পড়ল। লোকটি বেড়া টপকে ক্ষেতে ঢুকতে গেলে বৃদ্ধ মালিক তাকে আটকালেন।

‘আমার জমিতে ঢোকা যাবে না। আমার জমিতে কিছু পড়লে সেটা আমার।’ বললেন তিনি।

লোকটি বলল, ‘আমি এ দেশের সবচেয়ে বড় উকিল। আমি তোমার বিরুদ্ধে মামলা করব। তারপর দেখবে হাঁস আমার নাকি তোমার।’


ক্ষেতের মালিক মনে মনে উকিলের উপর চটে গেলেন।

তিনি বললেন, ‘আমাদের এদিকে ঝগড়া মীমাংসা করার ধরণ একটু ভিন্ন। আমরা ঝগড়া মীমাংসা করি তিন লাত্থি পদ্ধতিতে।’

উকিল বলল, ‘তিন লাত্থি পদ্ধতি কি?’

ক্ষেতের মালিক বললেন, ‘প্রথমে আমি তোমাকে তিনটি লাত্থি দেব। তারপর তুমি আমাকে তিনটি লাত্থি দেবে। আবার আমি তোমাকে তিনটি লাত্থি দেব। এভাবে চলতেই থাকবে যতক্ষণ না কেউ সারেন্ডার করে।’


উকিল দেখল এখন মামলা করলে অনেক সময় নষ্ট হবে, হাঁস হয়তো পাওয়া যাবে না, পাওয়া গেলেও হয়তো নষ্ট হয়ে যাবে।

তাছাড়া এই বৃদ্ধকে সে অচিরেই তিন লাথিতে হারাতে পারবে। তাই সে এই পদ্ধতিতে মীমাংসা করতে রাজি হয়ে গেল।


বৃদ্ধ প্রথম লাথিটা মারলেন তার হাঁটুতে, উকিল চিৎকার করে মাটিতে পড়ে গেল। দ্বিতীয় লাথিটা ধেয়ে এল তার নাক বরাবর, উকিল রক্তাক্ত মুখে মাটিতে শুয়ে পড়ল। তৃতীয় লাথি আঘাত করল উকিলের বুকে, উকিল ব্যথায় ককিয়ে প্রায় অজ্ঞান হয়ে গেল।


অজ্ঞান হলে তো চলবে না। উকিল তার সমস্ত শক্তি একত্র করে উঠে দাঁড়াল। বৃদ্ধকে কষে একটা লাথি মারার জন্য পা তুলল সে। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ হেসে বললেন, ‘আমি সারেন্ডার করলাম। তোমার হাঁস তুমি নিয়ে যাও।’


ব্যাটসম্যানকে ভেংচি কেটে বিরক্ত

খেলার মাঝপথে এক ফিল্ডারকে আম্পায়ার-

আম্পায়ার : অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি। এখন আর না বলে পারছি না। তুমি ব্যাটসম্যানকে ভেংচি কেটে বিরক্ত করছ কেন?

ফিল্ডার : আমিও অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি। এখন আর না বলে পারছি না। ক্রিজে কী হচ্ছে, সেদিকে আপনার একেবারেই মনোযোগ নেই!


এই দেখো অজগর

অফিসে দুই সহকর্মীর মধ্যে কথা হচ্ছে-

প্রথম সহকর্মী : বুঝলেন ইদ্রিস সাহেব, বুদ্ধি থাকলে সবই হয়। আমার বুদ্ধি আছে বলেই বড় খরচের হাত থেকে বেঁচে গেলাম।’

দ্বিতীয় সহকর্মী : কী রকম?

প্রথম সহকর্মী : সেদিন আমার ছোট ছেলেটা চিড়িয়াখানায় যাওয়ার জন্য বায়না ধরল। অনেক করে বোঝালাম। কিন্তু কে শোনে কার কথা। চিড়িয়াখানায় সে যাবেই। অজগর সে দেখবেই। এরপর আমি বুদ্ধি করে বাড়িতে বসিয়েই অজগর দেখিয়ে দিলাম।

দ্বিতীয় সহকর্মী : বলেন কী! বাড়িতে অজগর পেলেন কোথায়?

প্রথম সহকর্মী : একটা কেঁচো ধরে আনলাম। তারপর একটা আতশী কাঁচ দিয়ে এই কেঁচোটাই দেখিয়ে বললাম, এই দেখো অজগর।


চাকরির ভাইভায় এক তরুণ

চাকরির ভাইভায় এক তরুণকে প্রশ্ন করা হল-

প্রশ্নকর্তা : আপনাকে আমি ১০টি সহজ প্রশ্ন করব অথবা কেবল একটা কঠিন প্রশ্ন করব। উত্তর দেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন, কোন অপশনটা বেছে নেবেন।

তরুণ : কঠিন প্রশ্নের উত্তরটাই দিতে চাই।

প্রশ্নকর্তা : ভালো, শুভকামনা আপনার জন্য। এবার বলুন, কোনটা প্রথমে আসে- দিন না রাত?

তরুণ : দিন প্রথমে আসে, স্যার!

প্রশ্নকর্তা : কীভাবে?

তরুণ : দুঃখিত স্যার, আপনি কথা দিয়েছিলেন, দ্বিতীয় কোনো কঠিন প্রশ্ন করবেন না আমাকে!


নীল সাগরে লাল পাথর

চাকরির ইন্টারভিউ দিতে গেছে এক তরুণ। শুরু হলো প্রশ্নোত্তর পর্ব-

প্রশ্নকর্তা : কংক্রিটের মেঝেতে ডিম ফেলবেন, কিন্তু ফাটবে না- কীভাবে করবেন এটা?

প্রার্থী : কংক্রিটের মেঝে আসলে খুব শক্ত, ফাটার কোনো আশঙ্কাই নেই!

প্রশ্নকর্তা : একটা দেয়াল বানাতে আটজন মানুষের যদি ১০ ঘণ্টা লাগে, চারজন মানুষের কত সময় লাগবে?

প্রার্থী : কোনো সময়ই লাগবে না, কারণ দেয়ালটা ততক্ষণে তৈরি হয়ে যাবে!

প্রশ্নকর্তা : আপনার এক হাতে যদি তিনটি আপেল ও চারটি কমলা থাকে, আর আরেকটি হাতে থাকে চারটি আপেল ও তিনটি কমলা; তাহলে কী পেলেন আপনি?

প্রার্থী : বিশাল বড় হাত।

প্রশ্নকর্তা : এক হাতে একটা হাতিকে কীভাবে ওপরে তুলবেন?

প্রার্থী : এক হাতে আটবে এমন হাতিকে জীবনেও খুঁজে পাবেন না!

প্রশ্নকর্তা : একজন মানুষ কী করে আটদিন না ঘুমিয়ে থাকতে পারে?

প্রার্থী : কোনো সমস্যা নেই, সে রাতে ঘুমাবে!

প্রশ্নকর্তা : নীল সাগরে যদি একটা লাল পাথর ছুড়ে মারেন, কী হবে?

প্রার্থী : যা হওয়ার তা-ই, পাথরটি ভিজে যাবে অথবা ডুবে যাবে টুপ করে।

প্রশ্নকর্তা : কোন জিনিসটি দেখতে একটি অর্ধেক আপেলের মতো?

প্রার্থী : আপেলের বাকি অর্ধেকটি।

প্রশ্নকর্তা : ব্রেকফাস্টে কোন জিনিসটা কখনোই খেতে পারেন না আপনি?

প্রার্থী : ডিনার।


ভূমিকম্প শুরু হল

ইন্টারভিউ বোর্ডে প্রার্থীকে প্রশ্ন করলেন প্রশ্নকর্তা-

প্রশ্নকর্তা : কল্পনা করো তো, তুমি একটা ২০ তলা বাড়ির ১৫ তলায় আছ। এমন সময় ভূমিকম্প শুরু হল। সবাই ছোটাছুটি শুরু করল। তুমি কী করবে?

প্রার্থী : আমি কল্পনা করা বন্ধ করব!


পেট্রলপাম্প খুলে বিশাল লোকসানে

সৌরভ একটা পেট্রলপাম্প খুলে বিশাল লোকসানে পড়েছে। মিথুন এসে জিজ্ঞেস করল-

মিথুন : কিসের ব্যবসায় নেমেছিলি?

সৌরভ : আর বলিস না, পেট্রলপাম্প খুলেছিলাম একটা। একটা দিনও গাড়ি নিয়ে এল না কেউ!

মিথুন : কেন এল না?

সৌরভ : এই যে দালানটা দেখছিস, এটার দোতলায় দিয়েছিলাম পাম্পটা। মনে হয়, আরো ওপরে গেলে ভালো করতাম।


মাছ তো সারাজীবন জলেই

বাবুর্চি রান্না করছিল। গৃহকর্ত্রী ধমকে উঠলেন-

গৃহকর্ত্রী : এ কী, তুমি না ধুয়েই মাছ রান্না করছ!

বাবুর্চি : মাছ তো সারাজীবন জলেই ছিল মেমসাহেব। ওটা আবার ধোয়ার কী দরকার।


বাড়ির কাজের মেয়েটি

প্রতিবেশী : অবাক কাণ্ড! আপনার বাড়ির কাজের মেয়েটি এত আগে চলে আসে। আমাদেরটা তো আটটার আগে দেখাই দেয় না। কিছু বললে বলে, অন্য লোক দেখেন- আমি পারব না।

বৌদি : অনেক বুদ্ধি খাটাতে হয়েছে ভাই। শেষে ওর সঙ্গে আমাদের রাখালের পরিচয় করিয়ে দিলাম- এখন নিজের গরজেই আসে।


বাগানে জল দিয়ে আয়

বৃষ্টির দিনে মালিক তার কাজের লোককে বলছে-

মালিক : রবিন, বাগানে জল দিয়ে আয় যা।

কাজের লোক : স্যার, আজকে তো বৃষ্টি হচ্ছে।

মালিক : বৃষ্টি হলে ছাতা নিয়ে যা!


একটু নীরবতা পালন করুন

গাইড নায়াগ্রা জলপ্রপাতের সামনে এসে পর্যটকদের বলছে, ‘এটা হলো নায়াগ্রা জলপ্রপাত, এটি বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী জলপ্রপাত। প্রতিদিন অসংখ্য লোক আসে এই জলপ্রপাত দেখতে। আর এর আওয়াজ ২০ কিলোমিটার দূর থেকেও শোনা যায়।’

এই বলে গাইড একটু থেমে বলল, ‘এবার আমি আমাদের নারী পর্যটকদের উদ্দেশে বলছি, আপনারা একটু নীরবতা পালন করুন, যেন আমরা এর শব্দ শুনতে পাই।’


ডিম পাওয়া যায় কিন্তু

মফস্বল শহরে বেড়াতে এসে এক পর্যটক একটা রেস্তোরাঁয় ঢুকল। ঢুকে সে দুটো সিদ্ধ ডিম আর চায়ের অর্ডার দিল। খাওয়া শেষে তাকে বলা হল বিল পঁচিশ টাকা।

পর্যটক : এত দাম ডিমের? তোমাদের এখানে কি ডিম পাওয়া যায় না?

ওয়েটার : ডিম পাওয়া যায়, কিন্তু পর্যটক পাওয়া যায় না।


সবাই গাধা প্রকৃতির

গ্রীষ্মের ছুটিতে বাংলাদেশে বেড়াতে এসেছেন এক বিদেশি। তার গাইড হিসেবে দায়িত্ব পালন করছে রুবেল।

বিদেশি : তোমাদের এলাকাটা ভালোই। তবে আশপাশে মানুষ যা দেখছি, সবাই গাধা প্রকৃতির।

রুবেল : সমস্যা নেই। ছুটি ফুরালেই গাধাগুলো সব ফিরে যাবে!


নদীতে কুমীরের ভয়

পর্যটক : নদীতে নামতে পারি? কুমীরের ভয় নেই তো?

স্থানীয় লোক : নিশ্চিন্তে নামুন। এখন আর একটি কুমীরও নেই। গত দু’ বছরে সবক’টি কুমীর হাঙরে খেয়ে ফেলেছে।


আমি সাঁতারটা জানি না

পাগলাগারদের এক ডাক্তার তিন পাগলের পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষায় পাস করলে তিনজনকে পাগলাগারদ থেকে মুক্তি দেওয়া হবে, কিন্তু ফেল করলেই পাঁচ বছরের জন্য তাদের আটকে দেওয়া হবে।


ডাক্তার তিন পাগলকে একটা ফাঁকা জলবিহীন সুইমিং পুলের সামনে নিয়ে গিয়ে ঝাঁপাতে বললেন। প্রথম পাগলটি তৎক্ষণাৎ তাতে ঝাঁপ দিয়ে পা ভেঙে ফেলল। দ্বিতীয় পাগলটিও ডাক্তারের নির্দেশমতো পুলে ঝাঁপ দিল এবং হাত ভেঙে ফেলল। তৃতীয় পাগলটি কিন্তু কোনোমতেই ঝাঁপ দিতে রাজি হলো না।


ডাক্তার উচ্ছ্বসিত হয়ে বললেন, ‘আরে, তুমি তো কামাল করে দিয়েছ! যাও, তুমি মুক্ত। তবে একটা কথা বলো, তুমি পুলে ঝাঁপ দিলে না কেন?’ নির্দ্বিধায় পাগলটি জবাব দিল, ‘দেখুন ডাক্তার, আমি সাঁতারটা একেবারে জানি না!’


এখান থেকে দূর হ হতভাগা

মফিজ কথায় কথায় রেগে যায়। হাসপাতালে তার চিকিৎসা চলছে। একদিন মফিজের সঙ্গে দেখা করতে গেল তার বন্ধু রুবেল।

রুবেল : কেমন আছ, মফিজ?

মফিজ : ভালো। এখন এখান থেকে দূর হ হতভাগা!


মফিজের অবস্থার কোনো উন্নতি হয়নি ভেবে মন খারাপ করে বাড়ি ফিরল রুবেল। এক মাস পর আবার গেল তাকে দেখতে।

রুবেল : এখন তোমার শরীরটা কেমন মফিজ?

মফিজ : ভালো। এখন এখান থেকে দূর হ হতভাগা।


আবার মন খারাপ করে ফিরল রুবেল। এক মাস পর আবার গেল তাকে দেখতে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করল-

রুবেল : এখন কেমন বোধ করছ মফিজ?

মফিজ : ভালো।


উচ্ছ্বসিত হয়ে রুবেল গেল ডাক্তারের কাছে-

রুবেল : বাহ, আপনারা তো ওকে সুস্থ করে ফেলেছেন! কীভাবে করলেন?

ডাক্তার : এখন এখান থেকে দূর হ হতভাগা!


সে একজন আম্পায়ার

কোনো এক দেশের ক্রীড়ামন্ত্রী আর ক্রিকেট বোর্ডের প্রধানের মধ্যে কথা হচ্ছে-

ক্রীড়ামন্ত্রী : ক্রিকেট ম্যাচ জেতায় আপনাদের অভিনন্দন!

বোর্ডপ্রধান : অভিনন্দন পলকে দিন। সে আমাদের পরাজয় থেকে বাঁচিয়েছে।

ক্রীড়ামন্ত্রী : সে আমাদের ব্যাটসম্যান, নাকি বোলার?

বোর্ডপ্রধান : সে একজন আম্পায়ার!


টিভিতে চান্স পাওয়া উচিত

বড় বোন ছোট বোনকে গান শোনাচ্ছে- ­

বড় বোন : আমার গান তোর কেমন লাগল?

ছোট বোন : তোমার আসলে টিভিতে চান্স পাওয়া উচিত।

বড় বোন : আমি কি সত্যিই এত ভাল গান করি?

ছোট বোন : না, মানে টিভিতে হলে চ্যানেলটা বদলে দিতে পারতাম।


বড়লোক একজন দুলাভাই

রুবেল তার দিদি সিতানকে বলছে-

রুবেল : দিদি, তুই সব সময় বাবার কাছে নিজের জন্য জিনিস চাস। আমার জন্য কিছুই চাস না।

সিতান : ওমা! কই, চাই তো!

রুবেল : কী চাস?

সিতান : তোর খুব হ্যান্ডসাম আর বড়লোক একজন দুলাভাই হোক!


আমি গান গাইছি না

বড় বোন : আচ্ছা, আমি যখন গান করি তখন তুই বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকিস কেন?

ছোট বোন : আমি যে গান গাইছি না সেটা অন্যদের বোঝানোর জন্য।


হাঁসকে জেলখানায় ঢোকানো হয়েছে

এক মোরগ আর এক হাঁসকে অপরাধ করার জন্য জেলখানায় ঢোকানো হয়েছে। তাদের মন খুব খারাপ। হাঁসটি মোরগকে জিজ্ঞেস করল-

হাঁস : আচ্ছা ভাই, এরা কি আমাদের পালক ছেঁটে দেবে?

মোরগ : আমি তো ঠিক বলতে পারব না; তুমি বরং ঐ কোণায় বসে থাকা ইঁদুরটাকে জিজ্ঞেস কর।


হাঁস তখন ইঁদুরকে জিজ্ঞেস করল-

হাঁস : আচ্ছা ইঁদুর ভাই, এরা কি আমাদের পালক ছেঁটে দেবে?

ইঁদুর : আমি ইঁদুর নই, আমি সজারু!


জিমে গিয়ে ব্যায়াম করি

বিড়াল : তোমার বয়স কত?

হাতি : ৫ বছর।

বিড়াল : কিন্তু তুমি দেখতে তো অনেক বড়।

হাতি : আমি পুষ্টিকর খাবার খাই, তা তোমার বয়স কত?

বিড়াল : ১০ বছর।

হাতি : কীভাবে? তুমি তো দেখতে অনেক ছোট।

বিড়াল : আমি নিয়মিত জিমে গিয়ে ব্যায়াম করি!


আপনার পরিচয়পত্রটা দেখান

একদিন এক কৃষকের বাড়িতে তল্লাশি করতে গেলেন এক গোয়েন্দা। সহজ-সরল কৃষককে ধমক দিয়ে-

গোয়েন্দা : সরে দাঁড়াও, আজ তোমার বাড়িতে তল্লাশি করব!

কৃষক : তল্লাশি করতে চান, করুন স্যার। কিন্তু দয়াকরে বাড়ির উত্তর দিকের মাঠটাতে যাবেন না।


গোয়েন্দা কৃষকের নাকের ডগায় পরিচয়পত্রটা ঝুলিয়ে-

গোয়েন্দা : এটা চেন? এখানে আমার নাম লেখা আছে! এটা দেখলে যে কেউ ভয়ে কুঁকড়ে যায়! আর তুমি কিনা আমার কাজে বাধা দিতে চাও?


ধমক খেয়ে আর কিছু বললেন না কৃষক। কিছুক্ষণ পরই দেখা গেল উত্তর দিকের মাঠ থেকে গোয়েন্দা চিৎকার করে দৌড়াচ্ছেন-

গোয়েন্দা : বাঁচাও! আমাকে বাঁচাও।


কৃষক ছুটে গিয়ে দেখলেন একটা ষাঁড় গোয়েন্দাকে তাড়া করছে। দূর থেকে কৃষক বললেন, ‘স্যার, ওকে আপনার পরিচয়পত্রটা দেখান!’


গলায় পরিচয়পত্রটা ঝুলিয়ে রেখেছিলাম

গোয়েন্দা প্রধান : চোরাকারবারিদের অনুসরণ করে তুমি কি হোটেল সুপার স্টারে গিয়েছিলে?

গোয়েন্দা সহকারী : অবশ্যই, স্যার!

গোয়েন্দা প্রধান : ওরা তোমাকে চিনে ফেলেনি তো?

গোয়েন্দা সহকারী : অসম্ভব, স্যার। আমি ছদ্মবেশ নিয়ে হোটেলের ভেতরে ঢুকে গেছি।

গোয়েন্দা প্রধান : কিসের ছদ্মবেশে গিয়েছিলে?

গোয়েন্দা সহকারী : স্যার, ভিক্ষুকের ছদ্মবেশে।

গোয়েন্দা প্রধান : কী? হোটেল সুপার স্টারের মতো একটা জায়গায় তুমি ভিক্ষুকের ছদ্মবেশে গিয়েছ? তোমাকে তো ভেতরে ঢুকতেই দেওয়ার কথা না!

গোয়েন্দা সহকারী : হা হা! স্যার কি আমাকে অত বোকা ভেবেছেন? জানতাম, ঢুকতে দেবে না। সে জন্য আগে থেকেই গলায় পরিচয়পত্রটা ঝুলিয়ে রেখেছিলাম!


এলাকায় একটি ব্রিজ করে দেব

পৌরসভা নির্বাচনের প্রচারে এক পথসভায় গিয়ে জনৈক প্রার্থী-

প্রার্থী : আমি যদি এবার মেয়র হতে পারি তাহলে এই এলাকায় একটি ব্রিজ করে দেব।

জনৈক : এই গ্রামে তো কোনো খাল নেই, আপনি ব্রিজ করবেন কিভাবে?

প্রার্থী : প্রথমে খাল করব, তারপর ব্রিজ করব!


সে আপনাকে পোড়াতে গিয়েছে

সুভাষ আফিসে নেই। বস টেলিফোন ধরলেন, অপরপ্রান্তে খুব বয়স্ক একজন লোক কাঁপা কাঁপা গলায় বলছেন- ‘মাফ করবেন, আপনাদের অফিসের সুভাষকে একটু ডেকে দেবেন?

বস : কে বলছেন?

অপরপ্রান্তে : আমি ওর ঠাকুরদা বলছি।

বস : দুঃখিত, সুভাষ আফিসে নেই। সে আপনাকে পোড়াতে গিয়েছে।


ঢেঁড়স সেদিন থেকে আজ পর্যন্ত একাই

একবার এক আলু ঢেঁড়সকে ফোন করে বলল, ‘আই লাভ ইউ!’ ঢেঁড়স খুব রেগে গেল। আলুকে খুব উল্টাপাল্টা শুনিয়ে দিলো! বলল, ‘তুমি এতো মোটা আর সস্তা, আর আমি এতো স্লিম আর সেক্সি!


আলুর মন ভেঙে গেল! তখন থেকে আলু অনেক সবজিকে পটালো। তাই তো-

আলু-বাঁধাকপি

আলু-বেগুন

আলু-ক্যাপসিকাম

আলু-মটরশুটি

আলু-গাজর

আলু-ছোলা

আলু-মেথি

আলু-টমেটো

আরও কত কী!

আর ঢেঁড়স সেদিন থেকে আজ পর্যন্ত একাই আছে!


আপনারা প্যারাসুটে অবস্থানরত আমাকে দেখতে পাবেন

বিমানে ভ্রমণের সময় সাউন্ড বক্সে হঠাৎই শোনা গেল পাইলটের কণ্ঠস্বর-

পাইলট : সম্মানিত যাত্রীসাধারণ। শুভ সকাল। আপনাদের ভ্রমণে বিঘ্ন ঘটানোর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের বিমানে কিছু সমস্যা দেখা দিয়েছে। ওপরের দিকে তাকালেই আপনারা দেখবেন, বিমানের দেয়ালে ফাটল ধরেছে। ডান দিকের জানালায় তাকালেই দেখবেন, বিমানের ডানায় আগুন ধরেছে। বাম দিকের জানালায় তাকালেই দেখবেন, বিমান একটা পাহাড়ের সঙ্গে ধাক্কা খেল বলে।


আরও জানাচ্ছি যে, এটা একটি রেকর্ড করা ম্যাসেজ। নিচের দিকে তাকালেই আপনারা প্যারাসুটে অবস্থানরত আমাকে দেখতে পাবেন!


বিমান অবতরণ করা শেখানোর কথা

আগ্নেয়গিরির ছবি তুলবেন বলে একটা বিমান ভাড়া করলেন একজন আলোকচিত্রী। বিমান আকাশে ওড়ার সময়-

আলোকচিত্রী : ডানে যান, বাঁয়ে যান…… হু, এবার আগ্নেয়গিরিটার খুব সামনে থেকে ঘুরে আসুন।

পাইলট : কেন?

আলোকচিত্রী : কারণ আমি একজন আলোকচিত্রী, আমি আগ্নেয়গিরির ছবি তুলব।

পাইলট : তার মানে আপনি আমার সেই প্রশিক্ষক নন, যার আজ আমাকে বিমান অবতরণ করা শেখানোর কথা!


বিমানের সামনের অংশে

বিমান চালানোর সময় হঠাৎ বিমানের নিয়ন্ত্রণ হারালেন নবীন পাইলট। রেডিওর মাধ্যমে তিনি সাহায্য প্রার্থনা করতে লাগলেন।

নবীন পাইলট : আমি কিছুতেই বিমানটাকে নিয়ন্ত্রণে আনতে পারছি না। আমাকে সাহায্য করুন।

সাহায্যকারী : ঘাবড়াবেন না। শান্ত হোন। প্রথমেই আমাকে আপনার অবস্থান এবং উচ্চতা সম্পর্কে বলুন।

নবীন পাইলট : আমার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং অবস্থান বিমানের সামনের অংশে!


দূরের কিছুই দেখতে পাচ্ছি না

ছেলে : বাবা, আমাকে একটা চশমা কিনে দাও। আমি দূরের কিছুই দেখতে পাচ্ছি না।

বাবা : (সূর্য দেখিয়ে) ঐটা দেখতে পাচ্ছিস?

ছেলে : হ্যাঁ, ঐটা তো সূর্য।

বাবা : আর কত দূরে দেখতে চাস!


আগামী সপ্তাহে চলবে

এক ভদ্রমহিলা ও সিনেমা হলের ম্যানেজারের মধ্যে ফোনালাপ :

মহিলা : হ্যালো। কোন ছবি চলছে?

ম্যানেজার : আই লাভ ইউ!!

মহিলা : (রেগে গিয়ে বলল) ইডিয়ট।

ম্যানেজার : এটি গত সপ্তাহে চলছিল।

মহিলাঃ (আরো রাগান্বিত হয়ে বলল) ননসেন্স।

ম্যানেজার : এটি আগামী সপ্তাহে চলবে।


তোমাকে একটা ল্যাপটপ কিনে দেব

ফেসবুকে মা ও ছেলে চ্যাট করছে-

মা : হোমওয়ার্ক শেষ করেছ?

ছেলে : সাড়া নেই।

মা : ভাত খেয়ে থালাবাসন ধুয়ে রাখবে কিন্তু।

ছেলে : সাড়া নেই।

মা : দরজা-জানালাগুলো বন্ধ করেছ?

ছেলে : সাড়া নেই।

মা : জামা-কাপড়গুলো ইস্ত্রি করে রাখো। কাল খুব সকালে স্কুলে যেতে হবে।

ছেলে : সাড়া নেই।

মা : শোন, তোমার বাবা আর আমি ঠিক করেছি, তোমাকে একটা ল্যাপটপ কিনে দেব।

ছেলে : সত্যি?

মা : না। শুধু নিশ্চিত হলাম, তুমি ওপাশে আছ কি না।


আমি আবুল খাঁন

আবুল ও তার বন্ধু হাবলু গেছে পানের দোকানে-

আবুল : একটা পান দেন।

দোকানদার : কী দিয়ে খাবেন?

আবুল : কেন, দাঁত দিয়ে।

দোকানদার : বলছি কীভাবে খাবেন?

আবুল : চিবিয়ে খাব।

দোকানদার : আরে ভাই, সাথে কী খান?

আবুল : সাথে আমার বন্ধু হাবলু খাঁন।

দোকানদারঃ : আরে মিয়া ভাই, আপনি কি জর্দা খান?

আবুল : জ্বি না, আমি আবুল খাঁন।


হোয়াট মিনস চিতই পিঠা

এক ইংরেজ ভদ্রলোক ঢাকার রাস্তায় হাঁটতে হাঁটতে একটা পিঠার দোকান দেখে দাঁড়ালো।

ইংরেজ ভদ্রলোক : (পিঠা বিক্রেতাকে) হোয়াট ইজ দিজ?

পিঠা বিক্রেতা : ইট ইজ চিতই পিঠা।

ভদ্রলোক : হোয়াট মিনস চিতই পিঠা?

পিঠা বিক্রেতা : ওয়ান সাইড ফুটা ফুটা, আন্ডার সাইড পোড়া পোড়া। ইট ইজ কল চিতই পিঠা।


সময় মতোই অফিসে এসেছিলাম

এক অফিসের বস অত্যন্ত রাগী। কর্মচারীরা সবাই তার ভয়ে তটস্থ থাকে এবং প্রতিদিন সময়মতো অফিসে হাজির হয়। একদিন এক কর্মচারী এক ঘণ্টা পর অফিসে প্রবেশ করলেন। তার কপালে ব্যান্ডেজ বাঁধা, জামাকাপড়ে ধুলোবালি।

বস : কী ব্যাপার? আজ এত দেরি কেন?

কর্মচারী : স্যার, আমি সময় মতোই অফিসে এসেছিলাম। কিন্তু অফিসের সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ পা পিছলে পড়ে গেলাম।

বস : এখন নিশ্চয়ই বলবেন, আপনি এক ঘণ্টা ধরে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ছিলেন?


চৌষট্টি পাটি দাঁত

বাসে তুমুল ঝগড়া হচ্ছে।

– মুখ সামলে কথা বলুন। না হলে বত্রিশ পাটি দাঁত এক চড়ে খুলে ফেলব।

– এক চড়ে আপনার চৌষট্টি পাটি দাঁত খুলে পকেটে পুরে দেব।


অল্পবয়সী এক ছেলে এ কথা শুনে বলল, দাঁতই তো মোটে বত্রিশ পাটি, চৌষট্টি পাটি খুলবেন কী করে?


– আমি জানতাম আপনি আমাদের কথার মাঝে নাক গলাবেন। তাই আপনার দাঁতের পাটি হিসাব করেই কথাটা বলেছি।


টিকিটের দাম ফিক্সড

একবার এক গ্রামের লোক ট্রেনের টিকিট কাটতে রেলওয়ে স্টেশনে আসেন।

-‘টিকিটের দাম কত?’

-‘কুড়ি টাকা।’

-‘১৫ টাকায় দেবেন?’

-‘না। আমাদের টিকিটের দাম ফিক্সড। আমাদের দাম কমানোর কোনো সুযোগ নেই।’

তখন লোকটা বলল, ‘আপনি না দিলে আমি অন্য দোকানে যাব।’

টিকিটবিক্রেতা হেসে বললেন, ‘টিকিট কেনার কাউন্টার এই একটাই। আর কোনো দোকানে এই টিকিট পাওয়া যাবে না।’

তখন ওই সরল যাত্রীটি বললেন, ‘একটাই দোকান। তাই তো আপনি দাম কমাচ্ছেন না। আরেকটা দোকান থাকলে ঠিকই টিকিটের দাম কমাতেন।’


জিপি সিমটা নষ্ট হয়ে গেছে

জাহিদ গ্রামীণফোন কল সেন্টারে চাকরি পেয়েছে। কিন্তু প্রথম দিনেই গ্রামীণফোনের কর্মকর্তারা চাকরি থেকে অব্যাহতি দিলো। কি হয়েছিল প্রথম দিনে?

ফার্স্ট কলার : হ্যালো।

জাহিদ : হ্যাঁ, বল্টু বলছি। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?

কলার : আমার জিপি সিমটা নষ্ট হয়ে গেছে।

জাহিদ : আরে পাগল, নষ্ট হয়েছে তো কি হয়েছে? এখন রবি সিমে সুযোগ সুবিধা ভাল আপনি একটা রবি সিম কিনে ফেলেন।


আমি মেজর জেনারেল

মরুভূমিতে এক গাধা আর এক হাবিলদারের মধ্যে দেখা হলো। গাধা জিজ্ঞেস করল, তুই কে রে?

হাবিলদার এদিক ওদিক তাকিয়ে আশপাশে কেউ নেই দেখে গর্বের সঙ্গে বলল, আমি মেজর জেনারেল। তুই কে?

গাধা এদিক ওদিক তাকিয়ে আশপাশে কেউ নেই দেখে বলল, আমি ঘোড়া।


দোস্ত চুবাইতে চুবাইতে মেরে ফেল

হাতি যাচ্ছে নদীতে গোসল করতে। তিন পিঁপড়া বন্ধু গাছের ওপর থেকে হাতিকে দেখে বলল, ‘চল আমরা হাতিটাকে ধোলাই দেই! ব্যাটা আমাদের অনেক বন্ধুকে পায়ে পিষে মেরেছে।’


এরপর তিনজন গাছ থেকে লাফ দিয়ে হাতির পিঠে চড়ে কামড়াতে শুরু করল। হাতি গা ঝাড়া দিয়ে একটা পিঁপড়াকে নিচে ফেলে দিল। শুঁড় দিয়ে আঘাত করে আরেকটাকে ফেলল। কিন্তু তৃতীয়টা কিছুতেই পড়ে না। হাতি ভাবল, ‘যাই পানিতে ডুব দেই। গোসলও হয়ে যাবে, পিঁপড়াও চলে যাবে।’


যেই ভাবা, সেই কাজ। হাতি তাড়াতাড়ি পানিতে নেমে ডুব দিতে লাগলো। এদিকে হাতির পিঠ থেকে পড়ে যাওয়া দুই পিঁপড়াও হাতির পিছন পিছেন নদীর পাড়ে এসে উপস্থিত হলো। তারা দেখলো, হাতিটা ডুবছে আর ভাসছে আর তাদের বন্ধু হাতির পিঠ কামড়ে ধরে বসে আছে।


তাই দেখে তারা উল্লাসে চিৎকার করে বলল, ‘শাবাশ দোস্ত, চুবা- হাতিটারে ভালো করে পানিতে চুবা! চুবাইতে চুবাইতে মেরে ফেল!’


সেভ করতে কত লাগবে

রুবেল সেলুনে গেছে মাথা ন্যাড়া করতে-

রুবেল : মাথা ন্যাড়া করতে কত লাগবে?

নরসুন্দর : ৫০ টাকা।

রুবেল : সেভ করতে কত লাগবে?

নরসুন্দর : মাত্র ২০ টাকা।

রুবেল : তাহলে আমার মাথাটা সেভ করে দাও!


এত কান্না করছে কেন

চার বছর বয়সের কান্তার একটা ভাই হয়েছে। আত্মীয়স্বজন সবাই বাচ্চাকে দেখতে এসেছে। ছোট ভাইটা অসম্ভব কান্নাকাটি করছিল। এই দেখে একজন জিজ্ঞেস করল, `এই বাচ্চা, এত কান্না করছে কেন?` উত্তরে কান্তা বললো, `কেন কাঁদবে না? আপনার যদি কোনো দাঁত না থাকত, চুল না থাকত, পা থাকতেও হাঁটতে না পারতেন, হাতগুলোও ঠিকমতো নাড়তে না পারতেন, তাহলে আপনি তো ওর চেয়ে ১০ গুণ জোরে কান্না করতেন।`


দ্রুত যাতে পালাতে পারি

রুবেল গেছে বিমানবাহিনীতে ইন্টারভিউ দিতে।

প্রশ্নকর্তা : সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী এই তিনটির মধ্যে আপনি বিমানবাহিনীকে পছন্দ করলেন কেন?

রুবেল : একমাত্র বিমানবাহিনীর যোদ্ধারাই পালানোর সময় ঘণ্টায় ৫০০ মাইল বেগে পালাতে পারে। দ্রুত যাতে পালাতে পারি তাই।


সো সুইট লিখে কমেন্টসও করছেন

রাস্তায় এক ফকিরকে দেখে-

ভদ্রমহিলা : এই তোমাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে!

ফকির : হ্যাঁ ম্যাডাম, কালকেই না আপনে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন! আর আমার প্রোফাইল পিকচারে ‘সো সুইট’ লিখে কমেন্টসও করছেন।


দাঁতের মাজন বিক্রি

এক লোক চলন্ত বাসে দাঁতের মাজন বিক্রি করছিল-

বিক্রেতা : এই যে হাশেম মিয়ার দাঁতের মাজন। এই মাজনে দাঁত মাজলে দাঁতে কোন পোকা হবে না, পুঁজ হবে না, মাড়ি ব্যথা হবে না, দাঁত থাকবে বেলি ফুলের মত সাদা, লোহার মত মজবুত। দিমু নাকি ভাই? মাত্র পাঁচ টাকা, পাঁচ টাকা, পাঁচ টাকা।


প্রচণ্ড গরম আর ভিড়ের মধ্যে লোকটির একটানা চিৎকার শুনে এক যাত্রী রেগে গেল-

যাত্রী : ঐ মিয়া। বন্ধ কর তোমার প্যানপ্যান। গরমে এমনেই অবস্থা খারাপ।

বিক্রেতা : এটা কি আপনার বাস? আমারে যে চুপ করতে কন।

যাত্রী : কি? মুখে মুখে কথা? এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব।

বিক্রেতা : (চেঁচিয়ে) দাঁত ফালায় দিবেন? এতো সোজা? আমি ব্যবহার করি হাশেম মিয়ার দাঁতের মাজন। এই মাজনে দাঁত মাজলে দাঁতে কোন পোকা হবে না, পুঁজ হবে না, মাড়ি ব্যথা হবে না, দাঁত থাকবে বেলি ফুলের মত সাদা, লোহার মত মজবুত। দিমু নাকি একটা? মাত্র পাঁচ টাকা, পাঁচ টাকা, পাঁচ টাকা।


ধনী আত্মীয়ের বাসায়

একদিন এক লোক তার এক ধনী আত্মীয়ের বাসায় বেড়াতে গেল। তখন সেই আত্মীয় তাকে জিজ্ঞেস করলো-

-কী দেব বলুন- ফলের জুস, চা, কফি, সফট ড্রিংকস নাকি অন্য কিছু?

-চা।

-সাধারণ, নাকি হারবাল? গ্রিন টি, নাকি আইস টি?

-সাধারণ চা।

-লাল চা, নাকি দুধ চা?

-দুধ চা।

-গরুর দুধ, ছাগলের দুধ, নাকি উটের দুধের?

-গরুর দুধের।

-ঠান্ডা, নাকি গরম?

-গরম।

-ফুলক্রিম, লো ফ্যাট, নাকি ফ্যাট ফ্রি?

-উমম,তারচেয়ে বরং লাল চা-ই দিন।

-চিনি, নাকি মধু দেব?

-চিনি দিন দয়া করে।

-ক্যান সুগার, নাকি বিট সুগার?

-ক্যান সুগারই দিন।

-সাদা, বাদামি, নাকি হলুদ চিনি?

-থাক ভাই, চা লাগবে না! আপনি আমাকে এক গেলাস পানি দিন!

-মিনারেল, নাকি নরমাল?

-মিনারেল।

-ফ্লেভারড, নাকি নন ফ্লেভারড?

-ভাই রে, অত কিছু বুঝি না! আপনি আমাকে নদীর পানিই দিন!


ঘড় ভাড়া দেওয়া হবে

বাড়িওয়ালা : টুলেট সাইনবোর্ডে লিখে দিলেন যে, ছেলেমেয়ে নেই এমন পরিবারকে ঘড় ভাড়া দেওয়া হবে।

ছোট্ট ছেলে সাকিব : এই যে আঙ্কেল, আমি আপনার ঘড় ভাড়া নিতে চাই। আমার কোন ছেলেমেয়ে নাই। আমার সঙ্গে আমার বাবা মা থাকবেন।


আমাদের ছেলের ডায়াবেটিস আছে

ঘটক : আপনার ছেলের জন্য খুব মিষ্টি একটা মেয়ে পেয়েছি।

অভিভাবক : তাহলে তো ওই মেয়ের সঙ্গে আমাদের ছেলের বিয়ে দেয়া যাবে না।

ঘটক : কেন ?

অভিভাবক : আমাদের ছেলের ডায়াবেটিস আছে তো তাই।


হোটেল সুপার স্টারে

গোয়েন্দাপ্রধান : চোরাকারবারিদের অনুসরণ করে তুমি কি হোটেল সুপার স্টারে গিয়েছিলে?

গোয়েন্দা সহকারী : অবশ্যই, স্যার!

গোয়েন্দাপ্রধান : ওরা তোমাকে চিনে ফেলেনি তো?

গোয়েন্দা সহকারী : অসম্ভব, স্যার। আমি ছদ্মবেশ নিয়ে হোটেলের ভেতরে ঢুকে গেছি।

গোয়েন্দাপ্রধান : কীসের ছদ্মবেশে গিয়েছিলে?

গোয়েন্দা সহকারী : স্যার, ভিক্ষুকের ছদ্মবেশে।

গোয়েন্দাপ্রধান : কী? হোটেল সুপার স্টারের মতো একটা জায়গায় তুমি ভিক্ষুকের ছদ্মবেশে গিয়েছ? তোমাকে তো ভেতরে ঢুকতেই দেয়ার কথা না!

গোয়েন্দা সহকারী : হা হা! স্যার কি আমাকে অত বোকা ভেবেছেন? জানতাম, ঢুকতে দেবে না। সেজন্য আগে থেকেই গলায় পরিচয়পত্রটা ঝুলিয়ে রেখেছিলাম!


অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ

ক্রিকেট ম্যাচে এক বলে দরকার ২৪ রান সবাই নিশ্চিত ম্যাচ হেরে গেছি। দর্শকরা হতাশ! কিন্তু না তারাই ম্যাচটা জিতল! কারণ তখন ব্যাট করেছিলো অনন্ত জলিল।

অনন্ত জলিল সজোড়ে ব্যাট চালালেন। বলটি ৪ খণ্ড হয়ে ৪ দিকে গেল। এতে ৪x৬=২৪ রান হলো! এজন্যই তো বলে- ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ’।


কত্ত বড় বেকুব

বারাক ওবামা তরকারির দোকানে গেল। দোকানদার অনন্ত জলিল।

ওবামা : ভাই দুই লিটার টমেটো দেন তো!


একথা শুনে পাশের দোকানের শাকিব খান হাসতে হাসতে গড়াগড়ি খায়।

অনন্ত : কিরে ছাকিপ হাসছ কেন?

শাকিব : হা হা হা, কত্ত বড় বেকুব! দুই লিটার টমেটো কিনতে আসছে কিন্তু বোতলটাই আনে নাই।


পোষা বিড়ালটাকে খাবার দিতে হবে

তিন ইঁদুর নিজেদের বীরত্বের গল্প করছে-

প্রথম ইঁদুর : জানিস, সেদিন আমি এক বোতল ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেছি, অথচ আমার কিছুই হয়নি।

দ্বিতীয় ইঁদুর : কিছুদিন আগে আমি একটা ফাঁদে আটকা পড়ে গেছিলাম। ফাঁদটা ভেঙে বেরিয়ে এসেছি।

তৃতীয় ইঁদুর : তোরা গল্প কর, আমি আজ উঠি। বাড়ি ফিরে আবার পোষা বিড়ালটাকে খাবার দিতে হবে।


গ্ল্যামারের দিকে নজর

বস : কেমন টাইপিস্ট নিয়েছেন? সে সুন্দরী তাতে সন্দেহ নেই। কিন্তু প্রতিটি লাইনে এক গন্ডা ভুল। আপনাকে বলেছিলাম না, টাইপিস্ট নেবার সময় গ্রামারের দিকে নজর রাখবেন?

ম্যানেজার : শুনতে ভুল হয়েছিল স্যার। আমি গ্ল্যামারের দিকে নজর রেখেছিলাম!


চুল এত সাদা কেন

ছেলে : আচ্ছা মা, তোমার চুল এত সাদা কেন?

মা : ছেলেমেয়ে দুষ্টু হলে বাবা-মায়ের চুল এমনি এমনি সাদা হয়ে যায়।

ছেলে : তাই, এ জন্যই তো নানির মাথার চুল আর বেশি সাদা।


ভাই টয়লেট পেপার আছে

রফিক তার নিজের দোকানের নতুন কর্মচারি হাবলুকে বললো, `আমি বাড়ি থেকে আসছি, কোনো খদ্দের ফেরাবি না। যা চাইছে তা দোকানে না থাকলে অন্য কোম্পানির কিছু একটা দিয়ে বলবি আজকের মতো চালিয়ে নিতে, কাল এনে দেবো।`

খদ্দের :ভাই টয়লেট পেপার আছে?

হাবলু : না ভাই, শিরিষ কাগজ আছে, আজকের মত চালিয়ে নিন, কাল এনে দেবো।


বিল গেটসের মেয়ের জামাই

রফিক সাহেব ঠিক করলেন, ছেলের বিয়ে দেবেন। ছেলেকে গিয়ে বললেন, শোন, আমি ঠিক করেছি তোর বিয়ে দেবো। পাত্রীও ঠিক।

ছেলে : কিন্তু বাবা আমি তো নিজের পছন্দে বিয়ে করতে চাই!

রফিক সাহেব : পাত্রী বিল গেটসের মেয়ে।

ছেলে : তাহলে বাবা আমি রাজি!


এরপর রফিক সাহেব গেলেন বিল গেটসের কাছে। বললেন, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চাই।

বিল গেটস : কিন্তু আপনার ছেলে করে কী?

রফিক সাহেব : সে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট।

বিল গেটস : ও! তাহলে আমি রাজি।


সব শেষে রফিক সাহেব গেলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের কাছে। বললেন, আমার ছেলেকে এখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিতে পারেন?

প্রেসিডেন্ট : কিন্তু আপনার ছেলের কি সেই যোগ্যতা আছে? তা ছাড়া আমার একজন ভাইস প্রেসিডেন্ট আছে। আমি তো তাকে সরিয়ে আপনার ছেলেকে নিতে পারি না।

রফিক সাহেব : কিন্তু সে যদি বিল গেটসের মেয়ের জামাই হয়?

প্রেসিডেন্ট : তাহলে আমি রাজি!


ছেলে স্বর্ণর খাটে ঘুমায়

মেয়ের বাবা : বেয়াই সাহেব আপনি তো বলেছিলেন আপনার ছেলে স্বর্ণর খাটে ঘুমায়, কিন্তু এটা তো দেখছি কাঠের?

ছেলের বাবা : ঠিকই দেখছেন। আমার বড় মেয়ের নাম স্বর্ণ। আর এটা তার খাট। মেয়েটার বিয়ে হয়ে যাওয়ায় এই খাটে আমার ছেলেই ঘুমায়।


মেন্টালি পাংচার

নিয়োগকর্তা : কি নাম আপনার?

প্রার্থী : MP

নিয়োগকর্তা : মানে কি?

প্রার্থী : মদন পাল।

নিয়োগকর্তা : তোমার বাবার নাম কি?

প্রার্থী : MP মানে মোহন পাল স্যার।

নিয়োগকর্তা : শিক্ষাগত যোগ্যতা?

প্রার্থী : MP

নিয়োগকর্তা : এর মানে আবার কি?

প্রার্থী : মেট্রিক পাস।

নিয়োগকর্তা : কী কারণে চাকরি দরকার?

প্রার্থী : MP- মানি প্রবলেম।

নিয়োগকর্তা : আপনি এখন আসুন।

প্রার্থী : আমার রেজাল্টটা স্যার?

নিয়োগকর্তা : MP

প্রার্থী : মানে স্যার?

নিয়োগকর্তা : মেন্টালি পাংচার!


চাইনিজ হাসপাতালে ভর্তি

এক চাইনিজ হাসপাতালে ভর্তি ছিল। আবুল তাকে দেখতে গেল। চাইনিজ বলল-

চাইনিজ : চিং চোঙ.. মিইকুং কং.. চা নাউ।


কিন্তু আবুল কিছু বুঝতে পারলো না। চাইনিজ আবার বলল-

চাইনিজ : চিং চোঙ.. মিইকুং কং.. চা নাউ।


এবারও আবুল কিছু না বুঝে হা করে তার মুখের দিকে তাকিয়ে রইলো। এভাবে কয়েকবার বলার পর চাইনিজটি মরে গেল! আবুল তো অবাক। তাই সে চাইনিজের সেই কথাটার অর্থ জানার চীনে গেল।


সেখানে গিয়ে আবুল জানতে পারল কথার অর্থটা ছিল- ‘কুত্তা আমার অক্সিজেন পাইপ থেকে পা উঠা!’


স্কুলব্যাগ নিয়ে লাফ

একটা বিমান ৫ জন যাত্রী নিয়ে ক্র্যাশ করার মুহূর্তে প্লেনে মাত্র ৪টা প্যারাসুট ছিল। ৫ জনের একজন সাকিব আল হাসান ‘আমি বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার, আমাকে দেশের জন্য বাঁচতে হবে’ বলে প্যারাসুট নিয়ে লাফ দিল।


২য় জন শাকিব খান ‘আমি নাম্বার ওয়ান শাকিব খান, ইয়া…’ বলে প্যারাসুট নিয়ে লাফ দিল।


৩য় জন অনন্ত জলিল ‘অসম্ভবকে সম্ভব করাই অামার কাজ’ বলে কথা শেষ করার আগেই প্যারাসুট নিয়ে লাফ দিল।


বাকি রইল হিমু আর স্কুলপড়ুয়া একটি মেয়ে। হিমু বলল-

হিমু : খুকি, তুমি প্যারাসুট নিয়ে লাফ দাও, আমি তোমার জন্য আমার এ ভবঘুরে জীবন উৎসর্গ করলাম।’

মেয়েটি : উৎসর্গ করতে হবে না, এখনো ২টা প্যারাসুটই বাকি আছে। জলিল চাচা আমার স্কুলব্যাগ নিয়ে লাফ দিয়েছে।


ইদানিং কালো চুল পাচ্ছি

পরিচিত রেস্টুরেন্টে খাওয়া শেষে খদ্দের ওয়েটারকে ডেকে বলল-

খদ্দের : তোমাদের আগের বাবুর্চিটা মারা গেছে, তাই না?

ওয়েটার : আপনি কি করে জানলেন স্যার? খাবার কি খারাপ হয়েছে?

খদ্দের : না… খাবার ঠিকই আছে… তবে আগে সাদা চুল পেতাম, ইদানিং কালো চুল পাচ্ছি।


অতিথি আপ্যায়ন

অনেক দিন পর বাড়িতে একজন মেহমান এসেছে। মেহমান দেখে বাড়ির মালিক বললেন, তা কেমন আছেন, অনেক দিন পর এলেন, আজ তো আর থাকবেন না, আবার কবে আসবেন?

মেহমান : অনেক দিন পর এলাম, যেতে তো আর দিবেন না, লুঙিটা দিন গোসলটা সেরেই আসি।


চোর কৃতজ্ঞতা জানাতে আসবে

উকিল সাহেব বেশ হন্তদন্ত হয়ে বাড়ি ফিরলেন অনেক আগেই। উকিলের স্ত্রী অবাক হয়ে বললেন-

স্ত্রী: কোন দিকে চাঁদ উঠলো আজ! এত সকাল সকাল সাহেব যে বাড়ি চলে এলেন।

উকিল: সে কথা পরে বলছি। আগে তোমার যাবতীয় কাপড়-চোপড় আর গয়নাগুলো শিগগিরই তোমার বাপের বাড়িতে রেখে আসো।

গিন্নি: ওমা সে কী! কেন?

উকিল: আজ এক অতি কুখ্যাত চোরকে বেকসুর খালাস দিয়ে এসেছি। সে নাকি সন্ধ্যার পরে কৃতজ্ঞতা জানাতে আসবে!


নতুন বসের কথায় হাসবো

একদিন অফিস ছুটির আগে বসের কৌতুক পর্ব চলছে। তার বলা জোকস শেষ হওয়ার আগেই হাসির দমকে গড়াগড়ি অবস্থা সবার। কিন্তু একজনের মুখে হাসি নেই-

বস : কামাল সাহেব! আপনি হাসছেন না কেন? শরীর খারাপ নাকি?

কামাল : না স্যার! পুরো সুস্থ আছি।

বস : জোকস পছন্দ হয়নি?

কামাল : স্যার, জোকসও আগের মতোই আছে।

বস : তাহলে হাসছেন না কেন? পারিবারিক সমস্যা?

কামাল : না স্যার।

বস : তাহলে?

কামাল : স্যার, আমি চাকরি ছেড়ে দিয়েছি। আজই আমার শেষ দিন! এখন থেকে নতুন বসের কথায় হাসবো।


চা নিয়ে কবিদের কাব্যালাপ

রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় বড় বড় কবিদের আড্ডা হচ্ছে। তাঁর স্ত্রী মৃণালিনী দেবী সেখানে সবার জন্য চা বানিয়ে নিয়ে গেছে। বিরজার বানানো চা খেয়ে প্রথমে কবিগুরু বললেন, ‘আমারো পরানো যাহা চায়, তার কিছু নাই, কিছুই নাহি এই চায়ে গো।’


এটা শুনে বিদ্রোহী কবি নজরুল ইসলাম লাফ দিয়ে উঠে বললেন, ‘আমি বিদ্রোহী রণ ক্লান্ত, আমি সেইদিন হব শান্ত! যদি ভালো করে কেউ চা বানিয়ে আনতো!’


নজরুলের কথা শুনে উদাস মুখে জীবনানন্দ দাস বললেন, ‘আর আসিব না ফিরে, রবি ঠাকুরের নীড়ে, গরম চায়ে মুখ দিয়ে ঠোঁট

গিয়েছে পুড়ে।’


কিছুক্ষণ পরেই কবি সুকান্ত ভট্টাচার্য বললেন, ‘কবিতা তোমাকে দিলাম আজকে ছুটি, এক কাপ চা যেন ঝলসানো ছাই!’


হেলাল হাফিজ তখন গুমরে গুমরে বললেন, ‘নষ্ট পাতির সস্তা চায়ে মুখ হয়েছে তিতা! কষ্ট চেপে নষ্ট চায়ে, মুখ দিয়েছি কিতা?’


রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ নরম কণ্ঠে বললেন, ‘ভালো আছি, ভালো থেকো! চায়েতে চিনি বেশি মেখো! দিও তোমার……।’


তাকে থামিয়ে দিয়ে কবি নির্মলেন্দু গুণ বললেন, ‘আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম! মানুষ হলে এমন চায়ে চুমুক

দিতাম না!’


সবশেষে রবীন্দ্রনাথ অসহায় চোখে মৃণালিনী দেবীর দিকে তাকিয়ে বললেন, ‘ওরে অধম, ওরে কাঁচা! ভালো করে চা বানিয়ে, আমাকে তুই বাঁচা!’


মাথার উপর দিয়া বিমান গেল

রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এক পাগল রাস্তা বন্ধ করে রাখলো। রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে। তবুও পাগল সরছে না। পরে উত্তেজিত হয়ে এক চালক বলল-

চালক : ওই পাগলা, সরবি? না তোর গায়ের উপর দিয়া গাড়ি চালামু?

পাগল : আরে যা যা! একটু আগে মাথার উপর দিয়া বিমান গেল কিছুই হইলো না, তোর তো একটা গাড়ি!


পাউরুটি দিয়ে বাচ্চাকে পরিষ্কার

সিন্টু সকাল বেলা ঘুম থেকে উঠে দেখল তার বিছানার পাশে টেবিলে জেলি মাখানো একটা নরম পাউরুটি। সে অনেক খুশিমনে পাউরুটিটা খেয়ে ফেললো।


একটু পরে বনির বউ এসে তাকে জিজ্ঞাসা করল-

বউ : হ্যাঁ গো, এখানে একটা পাউরুটি ছিল। তুমি দেখেছো?

বনি : (মজা করে) নাতো দেখিনি।

বউ : ঠিক আছে, দেখলে বাইরে ফেলে দিও।

বনি : কেন, কী হয়েছে?

বউ : কাল রাতে টিস্যু শেষ হয়ে গিয়েছিল বলে পাউরুটি দিয়ে বাচ্চাকে পরিষ্কার করার কাজ চালিয়েছি।


আমার মাইয়ার ফেসবুক ফ্রেন্ড

হঠাৎ বাসায় কলিংবেল। গৃহকর্ত্রী গেলেন দরজা খুলতে। খুলেই তিনি অবাক, এক কাজের বুয়া দাঁড়িয়ে আছে।

গৃহকর্ত্রী : কে আপনি?

মহিলা : আপা, আমি আপনার ফেসবুক ফ্রেন্ড। গতকাল আপনি একটা স্ট্যাটাস দিলেন যে, আপনার বাসার কাজের বুয়া চইলা গেছে। সেইটা দেখার পর আমি আমার আগের বাড়ির কাজ ছাইড়া আপনার বাড়ি চইলা আইলাম।

গৃহকর্ত্রী : বাসার ঠিকানা কোথায় পেলে?

মহিলা : আপা, আপনার ছেলে দিছে। ও আবার আমার মাইয়ার ফেসবুক ফ্রেন্ড।


দীর্ঘ জীবনের গোপন রহস্য

জন্মবার্ষিকীতে একজন শতায়ু বৃদ্ধাকে জিজ্ঞেস করা হল তার এই দীর্ঘ জীবনের গোপন রহস্য কী?

বৃদ্ধা : এখনই ঠিক বলা যাচ্ছে না। একটা ভিটামিন ওষুধ কোম্পানি, একটা আয়ুর্বেদ কোম্পানি আর একটা ফ্রুট জুস ফ্যাক্টরির সাথে দরদাম চলছে।


জানালার পর্দার কাপড়

জানালার পর্দার কাপড় কিনতে শান্তা একটা কাপড়ের দোকানে ঢুকেছে। অনেক ঘেঁটেঘুঁটে শেষে একটা ঝলমলে গোলাপি রঙের কাপড় পছন্দ হয়েছে তার। কাপড় কাটার সময়-

দোকানি : কয় গজ কাপড় লাগবে আপনার?

শান্তা : কয় গজ মানে! পাক্কা পনেরো ইঞ্চি কাপড় কেটে দাও।

দোকানি : পনেরো ইঞ্চি মানে! পাগলে পেয়েছে আপনাকে? এই কাপড় দিয়ে কোনো জানালার পর্দা হবে!

শান্তা : আরে মিয়া, এই পর্দা তো আমার কম্পিউটারের জন্য।

দোকানি : কম্পিউটারের জন্য! কম্পিউটারে কেউ পর্দা দেয় নাকি?

শান্তা : ‘কেউ দেয় না, আমি দিই। কারণ আমার কম্পিউটারে ‘উইন্ডোজ’ আছে!


আপনি কি পাগল নাকি

এক পাগল কুয়োর সামনে দাঁড়িয়ে চিৎকার করছে- পাঁচ পাঁচ পাঁচ পাঁচ পাঁচ পাঁচ। এটা দেখে আবু গিয়ে বলল-


আবু : আপনি কি পাগল নাকি, এমন করছেন কেন?


পাগল : হ, আমি পাগল, কিন্তু মাথা একদম ঠিক আছে।


আবু : তাহলে পাঁচ পাঁচ বলে চিল্লাচ্ছেন কেন?


পাগল : এই দিকে আয়, বুঝাচ্ছি তোরে।


আবু পাগলের কাছে গেল। তারপর পাগল ওর পাছায় লাথি মেরে কুয়োয় ফেলে দিয়ে চিৎকার করতে লাগল- ‘ছয় ছয় ছয় ছয় ছয় ছয়’।


আপনার পেটে আমার বাচ্চা

একদিন সকালে একটি মেয়ে বাসায় বসে চা খাচ্ছিল। একটা বাচ্চা মাছি নতুন উড়তে শিখেছে, তো মাছিটা উড়তে উড়তে চায়ের কাপে পড়ে গেল। মেয়েটা না দেখে মাছিসহ চা খেয়ে ফেলল।


পরে মাছিটার বাবা খোঁজ করতে এসে যা বলল, তা শুনে তো মেয়েটি অজ্ঞান হয়ে গেল। কী বলল মাছিটার বাবা? মাছিটার বাবা বলেছিল- ‘এই আপা শোনেন, আপনার পেটে আমার বাচ্চা।’


আমারে তো আসতেই দিতে চায় না

গ্রামের এক বাড়িতে বিয়ে হচ্ছে। তিনটি কুকুর বাড়ির পাশে বসে ভাবছে, কিভাবে বিয়েটা খাওয়া যায়। একটি কুকুর বলল- ‘আমাদের একসঙ্গে যাওয়া যাবে না, একে একে যেতে হবে।’

তারপর একটি কুকুর রওনা করল। যখন সে বাড়ির ভেতর ঢুকল, এর কিছুক্ষণ পরই একজন লোক কিছু গরম পানি দিয়ে কুকুরটিকে ঝাপটা দিলো। এক দৌড়ে কুকুরটি তাদের আগের অবস্থানে ফিরে গেল। দ্রুত ফিরে যাওয়ায় বাকি দুই কুকুর তার কাছে ঘটনা জানতে চাইলো। তখন প্রথম কুকুর বলল- ‘গেলাম আর গরম গরম দিয়ে দিলো।’


এরপর দ্বিতীয় কুকুর ওই বাড়িতে যায় এবং বাড়ির লোকজন তাকে খানিকটা সময় আটকে রেখে উত্তম-মাধ্যম দিয়ে ছেড়ে দেয়। ফিরে গিয়ে সে বলে, ‘আমারে তো বসায়া নিয়া দিলো।’ সবশেষে তৃতীয় কুকুর বিয়ে বাড়িতে গিয়ে আর আসে না। সারা দিন বাঁধা অবস্থায় থেকে সন্ধ্যার সময় কিছু লাঠির বাড়ি খেয়ে আগের অবস্থানে ফিরে গিয়ে বলল- ‘আর বলো না, আমারে তো আসতেই দিতে চায় না।’


চার ধরনের মেয়ে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব

পৃথিবীতে চার ধরনের মেয়ে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব!

১. যে মেয়ে তার বয়ফ্রেন্ডকে কখনোই মিসডকল কখনোই দেয় না!

২. যে মেয়ে শপিং করতে পছন্দ করে না!

৩. যে মেয়ের মনে কোনো হিংসা নেই!

৪. যে মেয়ে উপরের তিনটি ধরন পড়ার পরেও মাথা ঠান্ডা রাখতে পারে!


গুরু আমি ‘মহানায়ক’ হয়েছি

দেব : গুরু, শুনেছ তো আমি ‘মহানায়ক’ হয়েছি।

রবি ঠাকুর : আমার তো মাঝে মাঝে ভয় হয়, ওরা আমার ফিরিয়ে দেওয়া নাইট উপাধিটা আবার তোকে না দিয়ে দেয়!

সোহম : কী রে দেব, লাঠিসোঁটা নিয়ে কোথায় চললি?

দেব : বুনোহাঁস মারতে।

সোহম : গিয়ে শুধু বলে দিস তুই ‘মহানায়ক’। ওরা এমনিই সুইসাইড করবে।

দেব : বুম্বা দা, জানো আমিই এখন নতুন ‘মহানায়ক’।

প্রসেনজিৎ : আচ্ছা দেব, তুই কি এমনি এমনি গাঁজা খাস, নাকি ভাত দিয়ে মেখে খাস?


স্ত্রীকে খুন করে ফেললাম

কলকাতার একটি রাস্তায় অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে ট্রাফিক পুলিশ ভোলাকে দাঁড় করালো।

পুলিশ : কী ব্যাপার, এতো জোরে গাড়ি চালাচ্ছিলেন কেন?

ভোলা : কী করবো? আমার তো লাইসেন্স নেই!

পুলিশ : সর্বনাশ! লাইসেন্স ছাড়াই গাড়ি নিয়ে বেরিয়েছেন?

ভোলা : আরে, আমার স্ত্রীকে হঠাৎ খুন করে ফেললাম। এবার লাশটা তো গুম করতে হবে।

পুলিশ : লাশ কই?

ভোলা : বনেটে আছে।


সঙ্গে সঙ্গে ওয়্যারলেসে সব জায়গায় খবরটা জানিয়ে দিলেন ট্রাফিক পুলিশ। তার মনে একজন ভয়ঙ্কর অপরাধী ধরার সাফল্যে প্রমোশনের আশা। পুলিশের বড়কর্তাসহ সবাই এসে হাজির। তাদের সঙ্গে মিডিয়া। চারদিকে লোকারণ্য।

বড়কর্তা : তুমি নাকি খুন করেছো?

ভোলা : পুলিশ প্রচণ্ড মিথ্যাবাদী। ঘুষ না পেয়ে আমাকে ফাঁসাতে চাইছে। আমি খুনটুন কিছু করিনি।


বড়কর্তা ভোলার কথায় কান না দিয়ে গাড়ির বনেট তুললেন, কিন্ত সেখানে কিছু নেই। একদম ফাঁকা। রাগত দৃষ্টিতে তিনি এবার ট্রাফিক পুলিশের দিকে তাকালেন।

পুলিশ : লোকটা লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে!

ভোলা : ব্যাটা মিথ্যাবাদী, এটা কী?

বলে পকেট থেকে লাইসেন্সটা বের করে দিল। লাইসেন্স দেখে পুলিশ আমতা আমতা করে আরো কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই ভোলা আবারো চেঁচিয়ে উঠলো-

ভোলা : বলুন, আরো বানিয়ে বানিয়ে বলুন! এবার নিশ্চয়ই বলবেন যে, আমি বেশি গতিতে গাড়ি চালাচ্ছিলাম?


পানের পিক ফেলছিলাম

আবুল হলে সিনেমা দেখছে। পাশের সিটে এক বুড়ো। বুড়োর হাতে একটা ছোট পেপসির বোতল। বুড়ো ৫ মিনিট পরপর বোতলে চুমুক দিচ্ছে। একটু পরপর চুমুক দেওয়ায় আবুলের ডিসটার্ব হচ্ছে।


এভাবে অনেকক্ষণ চলার পর আবুল বিরক্ত হয়ে বুড়োর হাত থেকে বোতলটা নিয়ে বলল-

আবুল : একটুখানি পেপসি খেতে চুমুক দিতে হয়? এই দেখেন, কীভাবে খেতে হয়!

এই বলে সে এক চুমুকে বোতলের পেপসিটুকু খেয়ে ফেলল। বুড়ো ভীষণ অবাক হয়ে বলল-

বুড়ো : একি করলে বাবা! আমি তো পেপসি খাচ্ছিলাম না! বোতলে একটু পরপর পানের পিক ফেলছিলাম!


আমাকে বিয়ে করাও

বল্টু : বাবা, আমি তো তোমাদের একমাত্র সন্তান তাই না?

বাবা : হ্যাঁ, তোকেই তো কত কষ্ট করে পেলাম।

বল্টু : আচ্ছা বাবা, আমি ছেলে না মেয়ে?

বাবা : কেন? তুই ছেলে।

বল্টু : আমি যদি মেয়ে হতাম, কতো বছর আগে আমাকে বিয়ে দিতে?

বাবা : কেন? ৫-৬ বছর আগে।

বল্টু : মাইয়ারে কত টাকা খরচ করে বিয়ে দিতে?

বাবা : কম হলেও দশ লাখ লাগতো।

বল্টু : আমার দশ লাখ লাগবে না, আট লাখ তুমি দাও। আর দশ লাখ মেয়ের বাবার থেকে নিয়ে আমাকে বিয়ে করাও।


নায়ক লাফিয়ে পড়ে মারা গেল

ঝন্টু আর মন্টু বসে সিনেমা দেখছে। সিনেমার একপর্যায়ে নায়িকাকে হারিয়ে নায়ক আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। নায়ক একটা বাড়ির ছাদের কিনারায় দাঁড়িয়ে— এই লাফ দিল বলে! এমন সময় বিজ্ঞাপন বিরতি শুরু হয়ে গেল।

ঝন্টু : আমার মনে হয়, নায়ক শেষ পর্যন্ত লাফ দেবে না।

মন্টু : আমার মনে হয় দেবে।

ঝন্টু : বাজি হয়ে যাক! লাফ দিলে আমি তোকে ১০০ টাকা দেব, আর লাফ না দিলে তুই আমাকে ১০০ টাকা দিবি। রাজি?

মন্টু : রাজি।


বিরতির পর দেখা গেল, নায়ক লাফিয়ে পড়ল এবং মারা গেল। মন্টু জিতে নিল ১০০ টাকা।

মন্টু : হা হা হা, আমি আসলে তোকে বোকা বানিয়েছি। এই ছবি আমি আগেও একবার দেখেছি।

ঝন্টু : তুই তো মোটে একবার, আমি এই ছবি আগে চারবার দেখেছি। কিন্তু ভাবিইনি বোকাটা একই ভুল এতোবার করবে।


আশা করি ব্যাপারটা ভুলে যাবে

ফোনের রিসিভার তুলে চেনা নম্বর টিপে হাঁক ছাড়ে নান্টু-

নান্টু : এক কাপ কফি, তাড়াতাড়ি!

অপর কণ্ঠ : অ্যাত্ত বড় সাহস! তুমি জানো আমি কে? আমি অফিসের ডিজি।

নান্টু : তুমি কে তা জানার দরকার নেই আমার! আমি কে জানো?

অপর কণ্ঠ : না!

নান্টু : ঠিক আছে তাইলে, কফির দরকার নাই। আশা করি ব্যাপারটা ভুলে যাবে। গুডবাই!


আনন্দ-স্ফূর্তি চলছে

বন্ধুর গায়ে হলুদে গিয়ে চেয়ারে বসে আছে রিমন। ব্যাপক আনন্দ-স্ফূর্তি চলছে। কেউ কেউ নাচছেও মিউজিকের তালে তালে। এমন সময় এক মেয়ে এসে বলল-

মেয়ে : নাচবেন নাকি?

রিমন : কেন নয়!

মেয়ে : তাহলে নাচতে থাকুন এখন। চেয়ারটা একজন মুরুব্বির জন্য দরকার।


মৃতরা কথা বলে না

দোকানদার : আজ দশ বছর হলো আমি ওষুধ বিক্রি করছি।


কেউ কোনো দিন অভিযোগ করেনি।


আপনার মুখেই এই প্রথম অভিযোগ শুনছি।


ভাবনা : ভুলে যাচ্ছেন কেন, মৃতরা কোনো দিনও অভিযোগ করতে পারে না।


খেলে হজমও হয়ে যাবে

রোববার দুপুরবেলা ভোলা বারান্দায় বসে বিড়িতে একটু সুখটান দিচ্ছিলো। এমন সময় এক ভিখারি এসে বললো- ভিখারি : বাবা, তোমার প্রতিবেশী আমাকে পুরো পেট ভরে খাইয়েছে। তুমিও কিছু দাও বাবা!


ভোলা সঙ্গে সঙ্গে পকেটে হাত ঢুকিয়ে একটা হজমের ওষুধের প্যাকেট বের করে বললো-

ভোলা : পেট ভরে তো খেয়ে আসছো, এই নাও হজমের ওষুধ। এটা খেলে হজমও হয়ে যাবে!


বাড়ি ফেরত যাব কীভাবে

পল্টুর ওজন বেড়ে যাওয়ায় চিকিৎসকের কাছে গেল-

চিকিৎসক : প্রতিদিন ৫ কিলোমিটার করে দৌড়াবেন। তাহলে ১ বছরে ৫০ কেজি ওজন কমবে।


এক বছর পর পল্টু চিকিৎসককে ফোন করল-

পল্টু : ভাই, ওজন তো কমছে কিন্তু বাড়ি ফেরত যাব কীভাবে?

চিকিৎসক : কেন? আপনি এখন কোথায়?

পল্টু : জানি না। তবে প্রতিদিন ৫ কিলোমিটার করে দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে ১,৮২৫ কিলোমিটার দূরে চলে আসছি।


যে বয়সে বড় সে বসে যান

দুই মেয়ে বাসের সিটে বসা নিয়ে ঝগড়া করছে-

কনডাক্টর: কী ব্যাপার, ঝগড়া করছেন কেন? আপনাদের মধ্যে যে বয়সে বড় সে বসে যান।


তারপর আর কী? দু’জনেই সারা রাস্তা দাঁড়িয়ে গেছেন।


কেঁচোগুলারে সাঁতার শেখাচ্ছি

একদিন বাদল একটি পুকুরে বড়শি পেতে বসে আছে। কিছুক্ষণ পর-

পাহারাদার : এই ছেলে, এই। তুমি কি মুর্খ, পড়তে পারো না?

বাদল : হ্যাঁ, পারি।

পাহারাদার : এই সাইন বোর্ডে কি লেখা?

বাদল : এই পুকুরে অনুমতি ছাড়া মাছ ধরলে ৫০০ টাকা জরিমানা।

পাহারাদার : তোমার সাহস তো কম না। লেখাটা দেখার পরেও তুমি মাছ ধরছো।

বাদল : মাছ ধরলাম কই? আমি তো আমার কেঁচোগুলারে সাঁতার শেখাচ্ছি!


হোয়াট ইজ লাভ

ইংরেজির এক ছাত্রী রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ হিসাববিজ্ঞানের এক ছাত্র মেয়েটাকে বলল-

ছাত্র : আই লাভ ইউ।

মেয়ে : হোয়াট ইজ লাভ?

ছাত্র : বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বাদ দিলে যা থাকে তাকেই ‘লাভ’ বলে।


দুধ খেলে নাকি শক্তি বাড়ে

পল্টু : লোকে বলে দুধ খেলে নাকি শক্তি বাড়ে!

বন্ধু : হ্যাঁ, সত্যিই তো বাড়ে, কোন সন্দেহ আছে?

পল্টু : ধুর! পাঁচ গ্লাস দুধ খেয়ে এই দেয়ালটা আধাঘণ্টা ধইরা ধাক্কাইলাম। এক ইঞ্চিও নড়ে নাই! সব ভুয়া! এখন পাঁচ গ্লাস মদ খেয়ে আসলাম! দেখি দেয়ালটা আমারে দেইখা নিজেই কেমন ভয়ে কাঁপতাছে!


দুইটা দুই সাইজের জুতা দিয়েছি

একদিন এক মেয়ে জুতা কিনতে গেল এবং শেষ পর্যন্ত জুতা চয়েজও করলো। জুতা চয়েজ হলো, কিন্তু সমস্যাটা হলো টাকা দিতে গিয়ে সে দেখলো তার সাথে কোন টাকা নেই। দোকানদারকে ব্যাপারটা বলায় দোকানদার রাজি হয়ে গেল বাকিতে জুতাটা দিতে। আর কাল টাকা দিয়ে যেতে বলল।


এতে তার পাশের দোকানদার অবাক হয়ে জিজ্ঞেস করল-

ব্যবসায়ী : কীভাবে বিশ্বাস করলেন? কাল যদি না আসে?

দোকানদার : কাল আসতেই হবে, কারণ দুইটা দুই সাইজের জুতা দিয়েছি।


মহিলা যদি না দেয়

হিম : আন্টি, মা এক কাপ চিনি দিতে বলছে!

আন্টি : দাঁড়াও দিচ্ছি। আচ্ছা, আর কি বলেছে?

হিম : বলছে, ওই কৃপণ মহিলা যদি না দেয়, তাইলে সুমি আন্টির কাছ থাইকা নিয়া আসিস!


সে এখন আমার চাচি

১ম বন্ধু : দোস্ত, আমি যে মেয়েটাকে ভালোবাসতাম; সে পরে আর আমাকে বিয়ে করেনি!

২য় বন্ধু : হায় হায়, কেন? তুই বলিসনি যে তোর চাচা কোটিপতি?

১ম বন্ধু : হ্যাঁ, বলছিলাম তো।

২য় বন্ধু : তাহলে?

১ম বন্ধু : সে জন্যই সে এখন আমার চাচি।

২য় বন্ধু : তোর কপাল তো ভালো যে তুই বলিসনি, তোর বাবা কোটিপতি!


গরুটাকে মানুষ বানিয়ে দেন

একদিন এক ছাত্র ক্লাসে গরু নিয়ে এলো-

শিক্ষক : এই তোতা, ক্লাসে গরু নিয়ে এলি কেন?

ছাত্র : স্যার, আপনিই তো বলেন, ‘কত গরু পিটাইয়া মানুষ বানাইলাম!’

শিক্ষক : হ্যাঁ, বলি। তাতে সমস্যা কোথায়?

ছাত্র : এখন এই গরুটাকে পিটিয়ে একটু মানুষ বানিয়ে দেন!


যা ইচ্ছে কর

চার বন্ধু হোটেলে বসে মদ খাচ্ছে। হঠাৎ টেবিলে রাখা মোবাইল বেজে উঠল-

সেন্টু : হ্যালো।

মেয়ে : জান, আমি মার্কেটে আসছি। আমি ৫০,০০০ টাকার ১টা গোল্ড সেট নেই?

সেন্টু : হা, জানু নাও। কোন সমস্যা নেই।

মেয়ে : সিল্কের একটা শাড়ি দেখলাম, মাত্র ৫০০০ টাকা।

সেন্টু : ১টা না ২-৩ টা নাও। সাথে অন্য আরও থ্রি-পিস দেখ, সেসবও দু’-চারটা নাও!

মেয়ে : ডার্লিং, তোমার এটিএম কার্ড আমার কাছে। ওইখান থেকেই খরচ করছি কিন্তু?

সেন্টু : সে আবার বলতে হয়। তোমার আর আমার তো একই কথা। যা ইচ্ছে কর, কোন সমস্যা নেই।


ফোন কেটে দেওয়ার পর-

বন্ধুরা : কিরে শালা, মাল খাইয়া টাল হইয়া গেছস, না কি আমাগো বড়লোকি দেখাইতাছস?

সেন্টু : আরে ধুর বেটা, এইসব বাদ দে। আগে বল, এই মোবাইলটা কার?


দুর্নীতিটা করতেছে কারা

সেন্টু: বস, একটা বিষয় বুঝতেছি না!

বস: বিষয়টা কী আগে বলবে তো?

সেন্টু: দেশের সব দল আর তাদের সমর্থকই তো দুর্নীতির বিরুদ্ধে?

বস: হুম। কিন্তু তাতে তোমার সমস্যা কী?

সেন্টু: আমি ভেবে পাই না- তাইলে দুর্নীতিটা করতেছে কারা?


বিবাহিত জীবন ঠিক এমনি

বাচ্চা ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল-

ছেলে : বাবা, বিয়ে জিনিসটি আসলে কী?

বাবা : আমার সামনে থেকে এই মুহূর্তে দূর হ!


বাবার ধমক খেয়ে ছেলে দূরে সরে গেল। এবার বাবা ফের বললেন-

বাবা : তুমি আমার সামনে আসছ না কেন?

ছেলে : বাবা আমি কী দোষ করলাম? তুমিই তো…

বাবা : ঠিক! বিবাহিত জীবন বিষয়টা হচ্ছে ঠিক এমনি। তুই বড় হলে বুঝবি বাবা, এখন খেলায় মন দে!


আদালতের কর্মকাণ্ড দেখেনি

রেস্টুরেন্টের এক ওয়েটার কখনো আদালতের কর্মকাণ্ড দেখেনি। একবার বিচার চলছে এমন এক এজলাসে গিয়ে দর্শকের আসনে বসল সে। ওদিকে দুই পক্ষের উকিলের তর্কাতর্কির ফলে আদালত তখন সরগরম- শোরগোল করছে অনেকেই। জজ সাহেব টেবিলে কাঠের হাতুড়ি পিটিয়ে বললেন-

জজ সাহেব : অর্ডার অর্ডার!

ওয়েটার : এক কাপ চা, দুইটা সিঙ্গারা, বস!


জুতা পছন্দ করতে শো-রুম তছনছ

জুতা পছন্দ করতে গিয়ে দোকানের প্রায় সব ডিজাইন উল্টেপাল্টে দেখছেন লাবনী। এতে জুতার শো-রুম একেবারে তছনছ হয়ে গেল। কিন্তু পছন্দ হলো না একটিও। এ সময় তার নজর পড়ল অন্যরকম একটি বাক্সের ওপর-

লাবনী : ওই বক্সটা একটু দেখান, প্লিজ। ওটার ভেতরে যে ডিজাইনটা আছে, তা দেখবো।

দোকানদার : দয়া করেন আপা, ওইটা আর দেখতে চাইবেন না!

লাবনী : এটা কেমন কথা! কাস্টমার দেখতে চাচ্ছে।

দোকানদার : আপা, ওইটা আমার লাঞ্চ বক্স!


বাপ-বেটার চিঠি

শ্রদ্ধেয় বাপ, পড়ার বড় চাপ। ফুরিয়ে গেছে টাকা, কেমনে থাকি ঢাকা? টাকার দরকার তাই, কিছু টাকা চাই। ইতি কানাই।

বাবা চিঠি পেয়ে উত্তর দিলেন-

জাদু কানাই, সত্য কথা জানাই। পকেট এখন ফাঁকা, কেমনে পাঠাই টাকা? টাকার খুব অভাব, ইতি তোর বাপ।


এখন মনে পড়ছে না

স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান থেকে ফিরে ছেলে মাকে বলছে-

ছেলে : মা, এবার আমি স্কুলে দুটা পুরস্কার পেয়েছি।

মা : কী কী বাবা?

ছেলে : একটা পেয়েছি স্মরণশক্তির জন্য, আরেকটা… এখন মনে পড়ছে না।


দূরে গিয়া মর

শামসু, পল্টু আর সিন্টু মিলে রাতে ছিনতাই করতে গেছে। একে তো শীতকাল, তার উপর রাত ২টা! নির্জন রাস্তায় আবুল মিয়াকে একা পেয়ে-

পল্টু : যা আছে সব দিয়া দে, নইলে মাইরালামু।

আবুল : তোর চাকুরে আমি ডরাই না।

সিন্টু : যা যা আছে সব দিয়া দে, নইলে গুলি কইরা ঝাঁঝরা কইরালামু!

আবুল : দূরে গিয়া মর!

শামসু : যা আছে সব দিয়া দে, নইলে ঠান্ডা পানি মাইরা দিমু!

আবুল : মাপ কইরা দেন বস, এই লন সবই নিয়া যান!


৯ হাজার টাকার লেহেঙ্গা

একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পিকনিকে গেল। সেখানে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে ছেলেটি জখম হলো। তার পা থেকে রক্ত বের হতে থাকলো। ছেলেটি মেয়েটির দিকে তাকিয়ে থাকলো। মেয়েটি তার বয়ফ্রেন্ডের চোখের ভাষা বুঝতে পেরে বলল-

মেয়ে : জানু, প্লিজ এমনটা ভেবো না, এটা আমার ৯ হাজার টাকার লেহেঙ্গা!


নাইট শো সিনেমা

নাইট শো সিনেমা দেখে বাড়ি ফিরছে এক লোক। এঠাৎ দেখল, তার আগে একটা মাতাল টলতে টলতে যাচ্ছে। তার একটা পা ফুটপাতের উপরে, একটা পা রাস্তায়। লোকটি এগিয়ে গিয়ে মাতালটাকে রাস্তায় নামিয়ে দিল।

মাতাল তখন সোজা হয়ে হাঁটতে হাঁটতে বলল, আমি ভেবেছিলাম আমি বুঝি খোঁড়া হয়ে গেছি।


স্ত্রীর বোকা খায়

সাংবাদিক:-আচ্ছা মশা ভাই আপনারা ময়লা পানিতে ডিম পারেন

কেন?

মশা:-ভাল পানিতে ডিম পারলে মানুষ সিদ্ধ করে

খেয়ে ফেলতো।

সাংবাদিক:-মানুষের কানের কাছে ঘ্যান ঘ্যান করেন

কেন?

মশা:-পা ও হাতের কাছে ঘ্যান ঘ্যান করলে পাবেনা

তাই।

সাংবাদিক:-শুনেছি পুরুষ মশা নাকি রক্ত খায় না?

মশা:-স্ত্রীর বোকা খায়।


২ কৃপণ বন্ধুর ভ্রমণ

একদিন ২ কৃপণ বন্ধুর খুব শখ হলো তারা ভ্রমণে যাবে। এদের একজন কানা আর একজন ল্যাংরা। ভ্রমণের আগে কানা নিলো একটি হারিকেন আর ল্যাংরা নিলো একজোড়া জুতা। ভ্রমণ শুরু হলো। কিন্তু বিপত্তি বাঁধলো সন্ধ্যায়, যখন তারা পৌঁছল একটি জঙ্গলে। চারদিকে অন্ধকার নেমে এলো।


ল্যাংরা : দোস্ত, তোর হারিকেনটা জ্বালা।


কানা : দোস্ত, সবই তো পরিষ্কার দেখতাছি। হারিকেন জ্বালানোর কী দরকার?


কিছুক্ষণ পর-


কানা : দোস্ত, তোর জুতাগুলা একটু দে। অন্ধকারে কিছু দেখি না, পায়ে কাঁটা লাগে।


ল্যাংরা : না রে, নতুন জুতা তো- নষ্ট হইয়া যাইবো। দেখোস না, আমি এইগুলা মাথায় নিয়া হাঁটতাছি।


দুই অলসের কাণ্ড

রাজার দেহ রক্ষার জন্য দু’জনকে রাখা হয়েছিল। কিন্তু তারা খুব অলস। এজন্য রাজার সেনাপতি একবার তাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। কিন্তু তারা এক চুলও নড়ল না। ফলে আগুন নিভিয়ে তাদের বনবাসে পাঠানো হল। তারা সেখানে বাস করতে লাগলো। ঠিক হল একরাত একজন ঘুমাবে অন্যজন পাহারা দেবে। অন্যদিন অন্যজন ঘুমাবে। এভাবে চলবে।


একবার সেখান দিয়ে এক সিপাহি যাচ্ছিল। তাদের মধ্যে একজন বলে উঠল-

১ম অলস : এই যোদ্ধা ভাই একটু এদিকে আসো।

যোদ্ধা : কেন?

১ম অলস : এই যে আমার বুকের উপর একটা বড়ই আছে না। ওটা আমার মুখে তুলে দাও।

যোদ্ধা : তুই নিজে তুলছিস না কেন?

১ম অলস : কে যাবে এখন হাত নেড়ে বড়ই মুখে তুলতে!

যোদ্ধা : তোর পাশের জনকে বল।

২য় অলস : আর বলো না ভাই। আমি পারব না।

যোদ্ধা : কিন্তু কেন?

২য় অলস : কাল ওর আমাকে পাহারা দেওয়ার কথা ছিল। আমি ঘুমের মধ্যে হা করেছিলাম। একটা কুকুর আমার মুখে পেশাব করে দিছিল। কিন্তু ও কুকুরটাকে তাড়ালোই না।


চান্দুর হাঁস রচনা

চান্দু একবার বাংলা পরীক্ষা দিতে গেলো! পরীক্ষায় সবই কমন শুধু রচনা বাদে! রচনা আসছে হাঁস নিয়ে! কিন্তু চান্দু তো আর এটা পড়েনি! তবুও সে চেষ্টা করলো!


হাঁস এমন প্রাণী যা সারাক্ষণ প্যাঁকপ্যাঁক করে আর খায়। আমি হাঁস পছন্দ করি! আমার বাসার সবাই মনে হয় পছন্দ করে! যদিও আমাকে বলে না, কিন্তু আমি বুঝি! হাঁস পানিতে থাকে! আমিও পানি খাই! আমার পাশের বাসার আঙ্কেল মদ খায়! মদ খুব খারাপ একটা জিনিস! এটা কিন্তু আমি বলি নাই! এটা জ্ঞানী-গুণী লোকেরা বলছে! আমার একটা লাঠি আছে!


লাঠি পানিতে সাঁতার কাটে, হাঁস ও পানিতে সাঁতার কাটে! মনে হয়, তারা আপন ভাইবোন! হাঁস পানিতে গোসল করে আমিও পানিতে গোসল করি! আমার গোসল করতে মাত্র পাঁচ মিনিট লাগে কিন্ত হাঁস সারাদিন লাগিয়ে গোসল করে! এজন্য হাঁস দেখতে এত সাদা! আর আমার গাঁয়ের রংটা একটু ময়লা! বেশি না, সামান্য ময়লা! আমি হাঁস খুব ভালোবাসি! হাঁসও আমাকে খুব ভালোবাসে! একটা কথা বলতে ভুলে গেছি! হাঁস দেখতে ঠিক আপনার মেয়ের মতো!


ওপরের ফ্ল্যাটের ঠিক ওপরে

দুই মাতালকে পুলিশ আটকিয়েছে।

– তোমার ঠিকানা বল। প্রথম মাতালকে জিঞ্জেস করল পুলিশ।

– আমার কোন নির্দিষ্ট ঠিকানা নাই।

– আর তোমার? দ্বিতীয় জনের দিকে ফিরল পুলিশ।

– আমি ওর ওপরের ফ্ল্যাটের ঠিক ওপরের ফ্ল্যাটটায় থাকি।


দুঃখিত সুভাষ আফিসে নেই

বড় বাবু টেলিফোন ধরে শুনলেন , অন্য দিক খুব বয়স্ক একজন লোক কাঁপা কাঁপা গলায় বলছেন – মাফ করবেন আপনাদের অফিসের সুভাষকে একটু ডেকে দেবেন?

কে বলেছেন? বড় বাবু জিজ্ঞেস করলেন

আমি ওর ঠাকুদা বলছি – জবাব এলো

বড় বাবু এবার গম্ভীর ভাবে বললেন- দুঃখিত সুভাষ আফিসে নেই । সে আপনাকে পোড়াতে গিয়েছে।


একটা চুমু

এক মেয়ে তার প্রেমিককে : তুমি যদি আমাকে একটা চুমু খাও তাহলে আমি সারা জীবনের জন্য তোমার হয়ে যাব.

জবাবে প্রেমিক : সাবধান করার জন্য ধন্যবাদ, আশা করি আমি ঐ ভুলটা কখনোই করবো না


সে তো কোনো অপরাধ করেনি

এক দোকানে আগুন লেগেছে। এটা দেখে বল্টু চিন্তা করল- দোকানের ভেতর আটকে পড়াদের উদ্ধার করতে হবে। বল্টু আগুন পেরিয়ে দোকানের ভেতর ঢুকে ৬ জনকে বাইরে বের করে আনল।


কিছুক্ষণ পর পুলিশ এসে বল্টুকে ধরে নিয়ে গেল! খবর পেয়ে বল্টুর বাবা থানায় গিয়ে পুলিশকে বলল-


বল্টুর বাবা : বল্টুকে ধরে এনেছেন কেন? ও তো আগুন থেকে মানুষকে উদ্ধার করেছে! সে তো কোনো অপরাধ করেনি।


পুলিশ : অপরাধ করেনি মানে? সে দোকান থেকে যাদের বাইরে নিয়ে এসেছে, সবাই ফায়ার সার্ভিস কর্মী!


মাছির স্যুপে মাছি কম

চীনে বেড়াতে গিয়ে ঘুরে ঘুরে রেস্টুরেন্টে ঢুকে এক পর্যটক দেখলো মেন্যু সব চাইনিজ ভাষায় লেখা। আবার না বুঝে শুয়োর-সাপ-ব্যাং ইত্যাদি খাওয়া হয়ে যায় কিনা সে ভয়ে লোকটা মেইন কোর্স বাদ দিয়ে শুধু স্যুপের অর্ডার দিলো।


স্যুপ আসার পর দেখে তাতে মাছি পড়েছে। একেই প্রচণ্ড ক্ষুধায় সামান্য স্যুপ, তাতে আবার মাছি পড়েছে। ভয়ানক রেগে লোকটা চিল্লাচিল্লি শুরু করলেন। রেস্টুরেন্টের একমাত্র ইংরেজি জানা ম্যানেজার দৌড়ে এলো।


ম্যানেজার : কী সমস্যা স্যার?


লোক : আমার স্যুপে মাছি ভাসছে তিন তিনটা।


ম্যানেজার মেন্যু চেক করে ওয়েটারকে ধমক দিয়ে বলল-


ম্যানেজার : মাছির স্যুপে কেউ এতো কম মাছি দেয়?


হারিকেন জ্বলাব কি দিয়ে

এক মাতাল সন্ধার দিকে পকেট থেকে ১টা ম্যাচ বের করে একের পর এক কাঠি ঘষে চললো। কিন্তু কোন কাঠিই জ্বলছে না । অবশেষে একটা কাঠি জ্বলে উঠলো। তখন সে অতিযত্নে কাঠিটা নিভিয়ে ম্যাচ বাক্সে রেখে দিল । কি রে, পোরা কাঠি আবার রেখে দিলি কেন ? আরে বন্ধু, পুরো ম্যাচে মাত্র একটা কাঠি ভাল। এখনি যদি ব্যবহার করে ফেলি তবে বাসায়

যেয়ে হারিকেন জ্বলাব কি দিয়ে?


টেপো টেপো আরও জোরে

এক রাতে ভাবি একা

ঘরে ঘুমিয়ে আছে,

তখন দুষ্টু দেবর

আস্তে আস্তে ঘরে

ডুকে ভাবির পাশে

শুয়ে টিপতে শুরু করে। (mojarjokes.com)


হঠাৎ ভাবির ঘুম ভাঙে গেল


টেপো টেপো আরও

জোরে জোরে টেপো

টিপে টিপে আমার

মোবাইল টা নষ্ট করে

ফেলো!


এটা আপনার দাদার বিল!

এক লোক হোটেলের সাইনবোর্ড দেখে খুব খুশি হয়ে ইচ্ছেমতো খেলেন।


ওয়েটার: স্যার, আপনার বিল ৫০০ টাকা।


লোকটি: কী বলছেন ভাই? আমার বিল? কিন্তু আপনাদের সাইনবোর্ডে যে লেখা, ‘আপনি যা খাবেন আপনার নাতি তা শোধ করবে।’


ওয়েটার: সেটা না হয় না পরে দিয়েন। কিন্তু এই ৫০০ টাকা দিন। এটা আপনার দাদার বিল!


সুমন তো আমার চেয়ে দুই বছরের ছোট

টিটু তার বাবাকে বললো, বাবা ওই বাড়ির সুমনের আজ না বিয়ে? বাবা: তাতে তোর কী?


টিটু: না মানে ইয়ে!


বাবা: (উচ্চস্বরে) ইয়ে কী?


টিটু: না মানে, সুমন তো আমার চেয়ে দুই বছরের ছোট!

Comments